চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ভুয়া এন আই ডি তৈরীর সরঞ্জামসহ আটক ১

উখিয়া প্রতিনিধি ::    |    ০৪:০২ পিএম, ২০২২-০৮-০৪

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ভুয়া এন আই ডি তৈরীর সরঞ্জামসহ আটক ১

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫ এর অভিযানে ভুয়া বাংলাদেশী এনআইডি প্রস্তুত করে রোহিঙ্গাদের নিকট সরবরাহ করায় ভুয়া এনআইডি ও এনআইডি তৈরির সরঞ্জামসহ একজন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব -১৫।

রোহিঙ্গাদের একটি চক্র কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে অজ্ঞাত ব্যক্তির নামে অবৈধভাবে এনআইডি কার্ড প্রস্তুত ও তা রোহিঙ্গাদের নিকট বিক্রি করে আসছে। যার ফলে ওইসব এনআইডি ব্যবহার করে রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে বাংলাদেশী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া করে থাকা সহ কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় অবাধে যাতায়াত করে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব উল্লেখিত চক্রটিকে সনাক্ত এবং গ্রেফতারের উদ্যেশ্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একজন ব্যক্তি দীর্ঘদিন যাবৎ টাকার বিনিময়ে ভুয়া এনআইডি কার্ড প্রস্তুত করে তা রোহিঙ্গা শরনার্থীদের নিকট সরবরাহ করে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল (১ আগষ্ট) আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নূর আলমের পুত্র জহুর আলম (২৪) মায়ানমার নাগরিককে  আটক করে ।  
তার বসতঘর তল্লাশি করে ৫ টি ভুয়া এনআইডি, ১ টি ল্যাপটপ, ১টি কিবোর্ড, ১ টি মাউস, ৩ টি ল্যাপটপের চার্জার, ৭ টি পাওয়ার ক্যাবল, ৪ টি পাওয়ার ইনভার্টার, ১ টি পেনড্রাইভ, ২ টি ব্যাটারি, ২ টি মাল্টিপ্লাগ, ২ বক্স লেমোনেটিং পেপার, ২ টি রঙ্গিন প্রিন্টার এবং ২ টি রঙ্গিন প্রিন্টারের কালি উদ্ধার জব্ধ করে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, সে দীর্ঘদিন যাবৎ অর্থের বিনিময়ে ভুয়া বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করে তা রোহিঙ্গা শরনার্থীদের নিকট সরবরাহ করে আসছে।

র‌্যাব জানায় , গ্রেফতার জহুর আলমকে বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্থান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর