চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার :    |    ০৭:০৪ পিএম, ২০২৬-১০-২৮

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ উদ্যোগের অংশ হিসেবে কাস্টমসের বিভিন্ন কার্যক্রম অস্থায়ী কার্যালয়ে স্থানান্তর করা হচ্ছে। ইতোমধ্যে ৩০৬ তথা আইসিডির কার্যক্রম আগ্রাবাদের বিএসটিআই ভবনে শুরু হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ৩০১-এর নির্ধারিত শুল্কায়ন কার্যক্রম পরিচালিত হবে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে।

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী স্বাক্ষরিত এক সার্কুলার সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর ২০২৬, রোববার থেকে শুল্কায়ন সেকশন-৮(সি), ৮(ডি) এবং সাবটিম-১২, ১৩, ১৪, ১৫ ও ১৬-এর কার্যক্রম কাস্টমস হাউসের অস্থায়ী কার্যালয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পরিচালিত হবে।

এ পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট সেকশন ও সাবটিমের শুল্কায়ন-সংক্রান্ত কাজের জন্য কাস্টমস এজেন্টদের নির্ধারিত অস্থায়ী কার্যালয়ে যোগাযোগ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন।

পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগের কারণে কাস্টমসের কার্যক্রম পরিচালনায় এ স্থান পরিবর্তন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩০৬ তথা আইসিডির কার্যক্রম বিএসটিআই ভবনে শুরু হয়েছে এবং ৩০১-এর নির্ধারিত শুল্কায়ন কার্যক্রম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তরের সময় নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর।

নতুন ভবন নির্মাণের সময় কাস্টমসের সংশ্লিষ্ট কার্যক্রম সচল রাখতে অস্থায়ী কার্যালয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় কাস্টমস এজেন্টদের নিজ নিজ সেকশন ও সাবটিমের অবস্থান নিশ্চিত হয়ে শুল্কায়ন-সংক্রান্ত কাজ সম্পন্ন করতে হবে।
 

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর