চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চকরিয়ার মেধাবী ছাত্রী শিফা ক্যান্সারে আক্রান্ত, আর্থিক সাহায্য কামনা

এম,নুরুদ্দোজা,চকরিয়া:    |    ১০:১১ পিএম, ২০২১-০৭-১৪

চকরিয়ার মেধাবী ছাত্রী শিফা ক্যান্সারে আক্রান্ত, আর্থিক সাহায্য কামনা


তাজরিবা আলম শিফা। কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দিয়ার চর গ্রামের শাহ্ আলম ও সেলিনা সুলতানা দম্পত্তির একমাত্র মেয়ে।

এক্টোডারমাল নিউরো টিউমার ও ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে সদা হাস্যোজ্বল মেধাবী ছাত্রী শিফা।

শিফা স্থানীয় অনুশীলন একাডেমী বিদ্যালের মেধাবী ছাত্রী। সে ২০২১ ইং ব্যাচের এসএসসি পরীক্ষার্থী। সবসময় হাস্যোজ্বল ছোট্ট শিফা বাবা-মায়ের খুব আদরের মেয়ে। ছিল দু-চোখ ভরা স্বপ্ন। কৃতিত্বের সাথে  নিয়মিত পড়ালেখা চালিয়ে যাচ্ছিলো। সে সরকারী ও বেসরকারী বিভিন্ন ক্যাটাগরিতে অনেকটি মেধা বৃত্তিও অর্জন করেছে।

কিন্তু  যাকে বলে ভাগ্যের নির্মম পরিহাস! জীবনের শুরুতেই ভালো-মন্দ বুঝে উঠার আগেই এই প্রাণচঞ্চল ছোট্ট শিফার শরীরে  ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করে বিরল একটি জটিল রোগ।

যার ফলে শিফা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে! যে সময়ে তার বই-খাতা নিয়ে পড়ে থাকার কথা;সে কিনা এখন হাসপাতালের বেডে অসহনীয় যন্ত্রণায় কাতরাচ্ছে। এ যেন ভাবতে অবাক লাগে ফুটফুটে অমায়িক মেয়েটির আজ ঠাঁই হল হাসপাতালের বিছানায়।

তার অশ্রুসিক্ত চোখ দু’টি শুধু ফ্যাল ফ্যাল তাকিয়ে বার বার বাঁচার আকুতি জানাচ্ছে। মেয়ের এহেন অসহায়ত্ব ও করুণ অবস্থা দেখে বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরাও এখন রাজ্যের হতাশায় এক প্রকার মানষিক বিপর্যস্ত। তাদের একমাত্র মেয়েকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসপাতাল, ডাক্তার এই চেম্বার থেকে ওই চেম্বারে নানান পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট হাতে দৌড়াদৌড়িতে হাঁপিয়ে গিয়ে একপ্রকার তারাও কাহিল হয়ে গেছে।

স্থানীয় ডাক্তারদের দেখানোর পর কক্সবাজার মেডিকেলে স্থানান্তর। কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে ম্যানিনজিওমা টিউমার। এখানে বিশেষজ্ঞ  ডাক্তারদের তত্বাবধানে কিছুদিন চিকিৎসা চলার পর কোনরূপ শারীরিক উন্নতি না হওয়ায় গত ২ মে অপারেশন করা হয়।

অপারেশনের পর সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু বিধিবাম, বাইউপসি টেস্টে নিউরো এক্টোডারমাল টিউমার এখন ক্যান্সারে রূপ নিয়েছে।

এদিকে শিফা’র বাবা জনাব শাহ্ আলমের সহায় সম্বল সব শেষ। তাকে কিছু মানবিক মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সব মিলিয়ে ধার কর্জ করে ইতোমধ্যে প্রায় সাত লক্ষ টাকা পর্যন্ত মেয়ের চিকিৎসায় খরচ করে ফেলেছেন।

দিন দিন শারীরিক অবস্থার অবনতি ঘটাে ব্যাথায় অবিরত চিৎকার ও কান্নাকাটি করতে থাকায় গত  ১২ জুলাই শিফাকে ঢাকার কল্যাণপুরে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়।  ওই হাসপাতালে চতুর্থ তলায়, ওয়ার্ড নং এল ৫, বেড – নং ১৬ তে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে আছেন।

শিফা’র অবস্থা অত্যন্ত শোচনীয় পর্যায়ে তাই  অতিদ্রুত  তাকে জরুরি ভিত্তিতে অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তার গন। এমন জটিল ও ঝুকিপূর্ণ এবং ব্যয়বহুল অপারেশন ও চিকিৎসায় আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন ডাক্তারগণ ও হাসপাতাল কতৃপক্ষ।

 ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী শিফা, তার অসহায় বাবা শাহা আলমের একার পক্ষে এমন ব্যয়বহুল অপারেশনের টাকা বহন করা সম্ভবপর না হওয়ায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষ গুলোর প্রতি বাঁচার আকুতি জানিয়ে সাহায্য ও সহযোগিতার জন্য বিনীত ভাবে আহ্বান জানিয়েছেন।
মানবিক সহায়তা পাঠাতেঃ
01915707749 ( বিকাশ পারসোনাল, রকেট, নগদ)
Bank Account details ;
A/C No – 1511101272091001,
Brac Bank Limited.##

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর