চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

এখনো নিখোঁজ শিশুসহ ৪শ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৭:১৭ পিএম, ২০২১-০৩-২৪

এখনো নিখোঁজ শিশুসহ ৪শ রোহিঙ্গা

কক্সবাজারের সবচেয়ে বড় শরণার্থী শিবির উখিয়ার কুতুপালংয়ের বালুখালীতে ভয়াবহ আগুনের ঘটনায় মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৫৫ জন আহত হয়েছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজারের মতো ঘর। এ ঘটনায় দেড়শ’ শিশুসহ অন্তত ৪০০ জন নিখোঁজ রয়েছেন বলে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

অগ্নিকান্ডের ঘটনায় হারিয়ে যাওয়া শিশুদের সন্ধানে বালুখালী শিবিরে বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে একটি বুথ বসানো হয়েছে। এ বুথের দায়িত্বরত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, ‘আমরা আজ বিকাল পর্যন্ত দেড়শ’ শিশু নিখোঁজ থাকার খবর সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে পেয়েছি। এরমধ্যে তিন শিশুকে খুঁজে বের করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি।’ তিনি বলেন, ‘মূলত আমরা ১০ থেকে ১৮ বছর বয়সীদের সন্ধানে কাজ করছি। এতে আমাদের শতাধিক কর্মী কাজ করে যাচ্ছেন।’

এ ঘটনায় ৪০০ জনের মতো নিখোঁজ রয়েছেন উল্লেখ করে আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়কারী ইন্টার সার্ভিস কো-অর্ডিনেশন গ্রুপের (আইএসসিজি) যোগাযোগ ও গণসংযোগ কর্মকর্তা সাইয়েদ মো. তাফহীম বলেন, ‘গতকালের অগ্নিকাকান্ডে ১১ জনের প্রাণহানির খবর প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে। এ ঘটনায় সাড়ে পাঁচশ’ মানুষ আহত হয়েছেন। প্রায় ১০ হাজার রোহিঙ্গা শরণার্থী পরিবারের ৪৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি হাসপাতাল, বিতরণ কেন্দ্র, শিখন কেন্দ্র, মহিলাবান্ধব পরিষেবাসহ প্রয়োজনীয় সুবিধাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।’

উখিয়ার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের এফ-১ ব্লকের ১৩৬ ঘরে ৭৭৯ জন মানুষের বসতি জানিয়ে সোমবার বিকালে রোহিঙ্গা নেতা সুলতান আহমদ বলেন, ‘বাংলাদেশে আশ্রিত হওয়ার পর থেকে এ ধরনের অগ্নিকাকান্ডের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত আমার ব্লকের ৪০ জন শিশু নিখোঁজ রয়েছে।’

উদ্ধার মৃতদেহগুলো দাফনের প্রস্তুতি চলছে জানিয়ে উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বেনারক বলেন, ‘একজন ইমামকে দায়িত্ব দেওয়া হয়েছে লাশগুলোর দাফন সম্পন্ন করতে। এত ভয়ানক আগুন কখনও ক্যাম্পে লাগেনি। আগুনের পেছনে কারও কোনও ষড়যন্ত্র ছিল কিনা, সেটিও মাথায় রেখে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। আমরা সন্দেহজনক ৮ জনকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করছি। তবে তাদের কাছ থেকে এখন পর্যন্ত তেমন কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি।’

এদিকে দুপুর ১২টার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ্ রেজওয়ান হায়াতের নেতৃত্বে জেলা প্রশাসনসহ একটি দল অগ্নিকাকান্ডে পুড়ে যাওয়া বালুখালীর চারটি ক্যাম্প ঘুরে দেখেন। এর আগে সকালে শরণার্থী শিবিরে এই অগ্নিকাকান্ডের ঘটনাকে কেন্দ্রে করে যাতে দুষ্কৃতকারীরা কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ না পায়, সেজন্য শিবির পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এম আনোয়ার হোসেন।

এ সময় ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘আগুন কোথা থেকে কীভাবে শুরু হয়েছে, সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। এ ব্যাপারে একটি সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হয়, ততক্ষণ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাবে। ঘর হারানো বাসিন্দাদের খাবার ও আশ্রয়ের জন্য ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর