চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মশা নিয়ে বিড়ম্বনায় আছি: মেয়র

স্টাফ রিপোর্টার :    |    ০৪:২৫ পিএম, ২০২২-০৩-২৩

মশা নিয়ে বিড়ম্বনায় আছি: মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মশা নিয়ে বিড়ম্বনায় আছি।

বুধবার (২৩ মার্চ) দুপুরে আন্দরকিল্লার কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের ১ বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের জন্য খালে বাঁধ দেওয়া হয়েছে। পানি যাচ্ছে না। কয়েকদিন আগে পরিদর্শনে গিয়ে খালে একটি ঢিল ছুঁড়ে মারলাম, কয়েক হাজার মশা বেরিয়ে এলো। তিনদিন আগে স্প্রে করেছিল। দিনেও মশা রাতেও মশা, অস্বীকার করছি না। জলাবদ্ধতা প্রকল্প শেষ না হলে মশা নির্মূল সম্ভব হবে না। মশা নিয়ে বিড়ম্বনায় আছি।

খাল-নালা অবৈধ দখলকারীরা যত প্রভাবশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন মেয়র।

মেয়র জানান, গত ১৫ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৪৩৬ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীকে আনুতোষিকের ১১ কোটি ৮৫ লাখ ২৮ হাজার ৪৭৫ টাকা, ঠিকাদারদের ৮৪ কোটি ৫৮ লাখ ২৯ হাজার ৩৫০ টাকা, সড়ক বাতির বকেয়া বিল ২ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ২০৩ টাকা, চসিকের বিভিন্ন স্থাপনার বকেয়া বিল ৬ কোটি ৪৫ লাখ ৫১ হাজার ৪২০ টাকা, নেজারত শাখার বকেয়া ১ কোটি ১ লাখ ৬১ হাজার ৪১২ টাকা পরিশোধ করা হয়েছে।

চসিকের ৪১ ওয়ার্ডের ৩৯ লাখ ৩৭ হাজার ৪০ জন নিবন্ধনকৃত নগরবাসীকে কোভিড টিকা দেওয়া হয়েছে। ২১ লাখ ৬৪ হাজার ৩২১ জনকে প্রথম ডোজ ও ১ লাখ ২১ হাজার ৭১ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আবদুস সবুর লিটন প্রমুখ। 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর