শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৪:৫১ পিএম, ২০২৬-০৪-২৫
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ মহিন উদ্দিনের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার বাদে এশা পৌরসভার এক নং ওয়ার্ডে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান উল্লাহ আমান। সভাটি সঞ্চালনা করেন আরমান উল্লাহ ইমরান। সভায় বিশেষ অতিথি ছিলেন জয়নাল আবেদীন, আলহাজ্ব মুসা, তারেকুল ইসলাম, নুরুল আলম, দুলাল, মহিউদ্দিন মাহমুদ, রকিবুল হক চৌধুরী রুবেল, আলাউদ্দিন, মামুন, বাদশা, এহসান, নুরু উদ্দিন, ইয়াসিনসহ আরও অনেকেই। মতবিনিময় সভায় বক্তারা বলেন, নাজিরহাট পৌরসভার উন্নয়ন, আধুনিকায়ন এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে তরুণ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তারা মোহাম্মদ মহিন উদ্দিনকে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে উল্লেখ করে তার প্রতি সমর্থন জানান।
সভায় উপস্থিত সর্বস্তরের জনসাধারণ মহিন উদ্দিনের নেতৃত্বে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশাসিত পৌরসভা গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited