চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

অপারেশন “শয়তান শিকার”এর আওতায় রাঙামাটিতে আটক-১৬

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৪:১১ পিএম, ২০২৫-০২-১৩

অপারেশন “শয়তান শিকার”এর আওতায় রাঙামাটিতে আটক-১৬

শয়তান শিকার অভিযানের অংশ হিসেবে পার্বত্য রাঙামাটিতে বুধবার মধ্যরাত পর্যন্ত সময়ে দুই জনকে আটক করার তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন। তিনি জানান, বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা শহরের বনরূপা কাটাপাহাড়ের নিজবাসা থেকে মো. সাইদুজ্জামান পাপ্পুকে গ্রেফতার করা হয়েছে। পাপ্পু রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগঠক ও সভাপতি প্রার্থী ছিলেন। অপরদিকে বুধবার রাতের বেলায় শহরের তবলছড়ির স্বর্ণটিলা এলাকায় অভিযান দিয়ে পৌর আওয়ামীলীগের সদস্য ইয়াছিন ভান্ডারিকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন ওসি। এক প্রশ্নের জবাবে ওসি জানান, অপারেশন ডেভিল হান্ট এর আওতায় অভিযান পরিচালনা করে শুরুর দিন থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত সর্বমোট ৫ জনকে গ্রেফতার করেছে। অপরদিকে, রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহামেদ জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় মঙ্গলবার পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছিলো। এদিকে কোতয়ালী থানার ওসি কর্তৃক প্রদত্ত তথ্যানুসারে বুধবারের দুইজনসহ রাঙামাটিতে শয়তান শিকার অপারেশনে সর্বমোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মনছুর আলী, রাঙামাটি সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজালাল মাঝি, ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাওলা মিয়া, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিকাশ কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক জাকির হোসেন, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাফর আহম্মদ, ঘাগড়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী শাহিন হাওলাদার, ঘাগড়া ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. ইরফান আলীর নাম জানাগেছে।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর