শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৪:৩৯ পিএম, ২০২৬-০১-১১
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আলোচিত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, সন্ত্রাসবিরোধী আইনে মরিয়ম বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্রে জানা যায়, মরিয়ম বেগম ওরফে বদনী ২০০৪ সালে চট্টগ্রামের আলোচিত সিইউএফএল ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা মামলার একজন আসামি ছিলেন। ওই মামলায় তিনি ছয় মাস কারাভোগও করেন। রাজনৈতিক জীবনে তিনি টানা দুইবার আনোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১১ সালে বৈরাগ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১৪ সালে ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়ে তিনি পুনরায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়লাভ করেন। পরে ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ওই পদে নির্বাচিত হন। বিশেষ করে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনায় আসেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited