চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিশ্বের সর্বোচ্চ আয়ের ফুটবলার হলেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক :    |    ০৭:০৯ পিএম, ২০২৫-১০-১৮

বিশ্বের সর্বোচ্চ আয়ের ফুটবলার হলেন রোনাল্ডো

বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হিসেবে তালিকায় শীর্ষস্থান অর্জণ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই তালিকায় শীর্ষ দশে এবার নতুন করে নাম লিখিয়েছেন বার্সেলোনার তরুন সেনসেশন লামিন ইয়ামাল। 

যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত বার্ষিক রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ আয়ের ১০জন ফুটবলারের নাম সম্প্রতি ঘোষনা করা হয়েছে। 

২০২৫-২৬ মৌসুমের জন্য ফোর্বস র‌্যাঙ্কিংয়ে মাঠের আয়ের অনুমান প্রতিফলিত হয়েছে, যার মধ্যে রয়েছে মূল বেতন, বোনাস এবং ক্লাব-ভিত্তিক ইমেজ রাইটস চুক্তি।

৪০ বছর বয়সী রোনাল্ডো জুনে সৌদি পেশাদার ক্লাব আল নাসরর সাথে দুই বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। আগামী বছরগুলোতে ট্যাক্স ও এজেন্ট ফি বাদে সব মিলিয়ে রোনাল্ডোর এই চুক্তির পরিমান প্রায় ২৮০ মিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি অবসরের বিষয়টি উড়িয়ে দিয়ে পর্তুগীজ এই অধিনায়ক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এখনো তার ভাল কিছু দেবার ক্ষমতা আছে। গত মৌসুমে রোনাল্ডো আল নাসরর জার্সিতে ২৩০ মিলিয়ন ডলার আয় করেছেন। সাথে মাঠের বাইরে আরো রয়েছে ৫০ মিলিয়ন ডলারের আয়। 

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনাল্ডোর ফলোয়ারের সংখ্যা ১ বিলিয়নেরও উপরে। এনিয়ে গত এক দশকে ফোর্বস তালিকায় ষষ্ঠবারের মত তিনি শীর্ষস্থান দখল করলেন। 

এই তালিকায় মেজর লিগ সকারের একমাত্র খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন ইন্টার মিয়ামির লিওনেল মেসি। যদিও রোনাল্ডোর আয়ের থেকে তিনি বেশ অনেকটাই পিছিয়ে রয়েছেন। 

আর্জেন্টাইন এই অধিনায়ক ২০২৫ সালে ১৩০ মিলিয়ন ডলার আয় করেছেন। এর সাথে মাঠের বাইরে থেকে আয় হয়েছে আরো ৭০ মিলিয়ন ডলার। ৩৮ বছর বয়সী মেসির সাথে বেশ কিছু প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা বাবদ চুক্তি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো এডিডাস, লে’স ও মাস্টারকার্ড। 

মেসির বিদায়ে বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পাওয়া ১৮ বছর বয়সী ইয়ামাল ফোর্বস ফুটবল তালিকার ২২ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন। স্প্যানিশ জাতীয় দলের এই উইঙ্গার গত মে মাসে বার্সেলোনার সাথে ১০ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। ১০ম স্থানে থাকা ইয়ামালের বার্ষিক আয় ৪৩ মিলিয়ন ডলার। 

এই তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা বর্তমানে সৌদি ক্লাব আল-ইত্তিহাসের অধিনায়ক হিসেবে আয় করছেন ১০০ মিলিয়ন ডলার। সাথে বিভিন্ন খাতে রয়েছে আরো ৪ মিলিয়ন ডলার। 

ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের সাথে এই তালিকায় জায়গা পাওয়া প্রিমিয়ার লিগের অপর খেলোয়াড় হলেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। ৫ নম্বরে থাকা নরওয়েজিয়ান তারকা হালান্ডের আয় ৮০ মিলিয়ন ডলার। অন্যদিকে ৫৫ মিলিয়ন ডলার আয় করে সপ্তম স্থানে আছেন সালাহ। এবারের গ্রীষ্মে এ্যানফিল্ডের সাথে তিনি দুই বছরের চুক্তি নবায়ন করেছেন। 

শীর্ষ দশে লামিন ইয়ামালসহ লা লিগার চারজন খেলোয়াড় রয়েছেন। বাকি তিনজনই রিয়াল মাদ্রিদের। কিলিয়ান এমবাপ্পে (৯৫ মিলিয়ন ডলার) চতুর্থ, ভিনিসিয়াস জুনিয়র (৬০ মিলিয়ন ডলার) ষষ্ঠ এবং জুড বেলিংহাম (৪৪ মিলিয়ন ডলার) রয়েছেন নবম স্থানে। 

রোনাল্ডোর আল নাসর সতীর্থ সাদিও মানে ৫৪ মিলিয়ন ডলার আয় করে রয়েছেন অষ্টম স্থানে। 

সব মিলিয়ে তালিকায় থাকা শীর্ষ দশ খেলোয়াড়ের এ মৌসুমে একত্রে আয় প্রায় ৯৪৫ মিলিয়ন ডলার। গত বছরের তুলনায় যা ৪ শতাংশ কম। 

গত বছর তৃতীয় স্থানে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার বছরের শুরুতে আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেবার পর শীর্ষ দশ থেকে জায়গা হারিয়েছেন।

ফোর্বস প্রকাশিত ২০২৫ সালের সর্বোচ্চ আয়ের ১০ ফুটবলার :  ১. ক্রিস্টিয়ানো রোনাল্ডো : ২৮০ মিলিয়ন ডলার (মাঠে-২৩০ মিলিয়ন ডলার, মাঠের বাইরে ৫০ মিলিয়ন ডলার),  ২. লিওনেল মেসি : ১৩০ মিলিয়ন ডলার (মাঠে-৬০ মিলিয়ন ডলার, মাঠের বাইরে ৭০ মিলিয়ন ডলার), ৩. করিম বেনজেমা : ১০৪ মিলিয়ন ডলার (মাঠে- ১০০ মিলিয়ন ডলার, মাঠের বাইরে ৪ মিলিয়ন ডলার),  ৪. কিলিয়ান এমবাপ্পে : ৯৫ মিলিয়ন ডলার (মাঠে- ৭০ মিলিয়ন ডলার, মাঠের বাইরে ২৫ মিলিয়ন ডলার), ৫. আর্লিং হালান্ড : ৮০ মিলিয়ন ডলার (মাঠে- ৬০ মিলিয়ন ডলার, মাঠের বাইরে ২০ মিলিয়ন ডলার), ৬. ভিনিসিয়াস জুনিয়র : ৬০ মিলিয়ন ডলার (মাঠে- ৪০ মিলিয়ন ডলার, মাঠের বাইরে ২০ মিলিয়ন ডলার), ৭. মোহাম্মদ সালাহ : ৫৫ মিলিয়ন ডলার (মাঠে- ৩৫ মিলিয়ন ডলার, মাঠের বাইরে ২০ মিলিয়ন ডলার), ৮. সাদিও মানে : ৫৪ মিলিয়ন ডলার (মাঠে- ৫০ মিলিয়ন ডলার, মাঠের বাইরে ৪ মিলিয়ন ডলার), ৯. জুড বেলিংহাম : ৪৪ মিলিয়ন ডলার (মাঠে- ২৯ মিলিয়ন ডলার, মাঠের বাইরে ১৫ মিলিয়ন ডলার) ১০. লামিন ইয়ামাল : ৪৩ মিলিয়ন ডলার (মাঠে- ৩৩ মিলিয়ন ডলার, মাটের বাইরে ১০ মিলিয়ন ডলার)।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সাà...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আমà¦...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙà§...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর