শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৭ পিএম, ২০২৬-০২-০৭
মাঠ পর্যায়ের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর ও অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ শেখ ছাইদুল হক গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে গতকাল ৬ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত টানা ৪ দিন চট্টগ্রাম ও নোয়াখালী জেলা সফর করেছেন। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রদত্ত স্বাস্থ্য সেবার সুপারভিশন ও মনিটরিংয়ের উদ্দেশ্যে ৪ ফেব্রুয়ারি বুধবার নৌ-পথে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন ভাসানচরে গমন করেন স্বাস্থ্য অধিদপ্তরের এই দুই কর্ণধার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ) ডাঃ সেখ ফজলে রাব্বি, স্বাস্থ্য অধিদপ্তরের আইএসও’র প্রকল্প পরিচালক ডাঃ বিপাশ খীসা, মনিটরিং এন্ড ইভালুয়েশন কনসালট্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মাহাবুবুর রহমান ভূঁইয়া, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মরিয়ম সিমি। ইউএনএইসসিআর ও ব্র্যাক-এর যৌথ উদ্যোগে পরিচালিত ভাসানচরের মেডিকেল ওয়েষ্ট ম্যানেজমেন্ট জোন পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের এই টিম।
পরিদর্শনকালে ভাসানচরের বর্জ্য ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিচ্ছিন্ন এই দ্বীপে এত সুন্দর বর্জ্য ব্যবস্থাপনা সত্যিই প্রশংসার দাবী রাখে। বিশেষত মেডিকেল বর্জ্য আন্তর্জাতিক নিয়ম মেনে ধ্বংস করা, সমস্ত দ্বীপ থেকে কুড়িয়ে আনা বর্জ্য দিয়ে কম্পোষ্ট সার তৈরী করে সেগুলো চাষাবাদের কাজে ব্যবহার এবং বর্জ্যরে মধ্য থেকে বাছাইকৃত প্লাাস্টিক ও পলিথিন রিসাইকেলিং এর মাধ্যমে দ্বীপটি পরিবেশ দূষনমুক্ত থাকছে। বাংলাদেশের সর্বময় এই ব্যবস্থা থাকা প্রয়োজন। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের এই টিম বাজার মনিটরিং করেন। সেখানে অবস্থানরত ব্যবসায়ীদের পঁচা ও বাসি খাবার বিক্রয় থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়। বাজারের পানের দোকানীদের তামাক ও জর্দার ভয়াবহতা তুলে ধরা হয়। বাজার মনিটরিং শেষে ভাসান ভাসানচর ২০ শয্যা হাসপাতালে গমন করে স্বাস্থ্য প্রতিষ্ঠানটির পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের এই টিম। শেষে রোহিঙ্গা জনগোষ্টির স্বাস্থ্য সেবার মানোন্নয়নে উপস্থিত চিকিৎসক, নার্স ও এনজিও কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মতবিনিময় সভা শেষে দ্বীপের পরিবেশ রক্ষায় স্বাস্থ্য প্রতিষ্ঠানটির আঙ্গিনায় বৃক্ষ রোপন করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ। পরদিন ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন ভাসানচর থেকে চট্টগ্রাম জেলাধীন সন্দ্বীপ উপজেলায় যান হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এ সময় মহাপরিচালকসহ টিমের সদস্যদেরকে স্বাগত জানান চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ জিল্লুর রহমান ও সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মানস বিশ্বাস। পরিদর্শনকালে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার চিত্র অবলোকন করে স্বাস্থ্য প্রতিষ্ঠানটির সেবার মানোন্নয়নে উপস্থিত চিকিৎসক এবং নার্সগণকে দিক নির্দেশনা প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর। একই দিনে নৌ ও সড়ক পথে চট্টগ্রাম প্রত্যাবর্তন করে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদযাপন পরবর্তী বিভাগীয় পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সেখ ফজলে রাব্বি সভায় সভাপতিত্ব করেন। এ সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ সেখ ছাইদুল হক, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সকল সিভিল সার্জনসহ ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্তি মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ সেখ ছাইদুল হক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলমসহ চমেক হাসপাতালের সকল বিভাগীয় প্রধানগণ, উপ-পরিচালক ও সহকারী পরিচালকগণ সভায় উপস্থিত ছিলেন। ৬ ফেব্রুয়ারী শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গমন করেন। অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ শেখ ছাইদুল হক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ সেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার মহাপরিচালকের সাথে ছিলেন। অতিথিগণকে স্বাগত জানান আনোয়ার উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাতাব উদ্দিন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্য প্রতিষ্ঠানটির সার্বিক স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চিকিৎসক এবং নার্সগণের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited