শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৬:১৬ পিএম, ২০২১-০৩-১৮
চকরিয়ায় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত মো: মুবিন (৩৫) নামের পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নস্থ বহদ্দারকাটা পূর্ব স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুবিন ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডস্থ পুচ্ছালিয়া পাড়া এলাকার নুরুল ইসলাম প্রকাশ পাইপ মেস্ত্রী কালুর ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দার কাটা পূর্ব স্টেশন এলাকায় সাজাপ্রাপ্ত পালাতক এক আসামী অবস্থান করার সংবাদ পেয়ে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই হাসান মাহমুদের নেতৃত্বে ও এএসই শামসুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশ অভিযানে জি.আর-৩৫৮/১৭ মামলায় আদালতের পরোয়াভুক্ত মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত মো: মুবিন নামের পালাতক আসামীকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামী সাজা পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এস আই) হাসান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুবিন নামের এক বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে উপস্থাপনের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited