চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে যোগ দিলেন ডা. শ্রাবণী চক্রবর্তী

খবর বিজ্ঞপ্তি    |    ০৬:১১ পিএম, ২০২৫-০৫-২২

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে যোগ দিলেন ডা. শ্রাবণী চক্রবর্তী

বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং পেলভিক এন্ডোস্কোপিক সার্জন হিসেবে যোগ দিলেন ডা. শ্রাবণী চক্রবর্তী, এমবিবিএস, এফসিপিএস (গাইনী ও অবস)। নারীদের স্বাস্থ্যসেবায় ২৪ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে তিনি এভারকেয়ার টিমে যুক্ত হলেন।

ডা. চক্রবর্তী ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে গাইনী ও অবস-এ এফসিপিএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পাশাপাশি, দেশে ও বিদেশে ল্যাপারোস্কোপিক সার্জারি, হিস্টেরোস্কোপি এবং আই.ভি.এফ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ লাভ করেছেন।

তিনি পেলভিক এন্ডোস্কোপিক সার্জারিতে বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত, বিশেষ করে টোটাল ল্যাপারোস্কোপিক হিস্টেরেকটমি, ফাইব্রয়েড ও এন্ডোমেট্রিওসিস অপারেশন, প্রোল্যাপ্স অপারেশন এবং প্রজনন সক্ষমতা চিকিৎসায় তিনি অভিজ্ঞ। হিস্টেরোস্কোপির মাধ্যমে মাসিকের সমস্যা নির্ণয় ও চিকিৎসায় তার বিশেষ দক্ষতা রয়েছে। ডা. চক্রবর্তী নিঃসন্তান দম্পতিদের জন্য আইভিএফ, আইইউআই, ল্যাপারোস্কোপিক পরীক্ষা ও প্রয়োজন হলে সার্জারির মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন।

ডা. চক্রবর্তী শুধু গাইনী চিকিৎসায় নয়, নারীদের ক্যানসারের (ডিম্বাশয়, জরায়ুমুখ ও জরায়ুর ভেতরের স্তর) স্ক্রিনিং ও অপারেশনেও অভিজ্ঞ। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, নিরাপদ প্রসব ও মাতৃস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর নানা প্রকল্পেও কাজ করেছেন। তার যোগদানের মাধ্যমে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এই অঞ্চলের নারীদের আরও উন্নত ও আধুনিক নারীস্বাস্থ্য সেবা প্রদান করবে বলে আশা করা যায়।

রিটেলেড নিউজ

বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের ২ ঘন্টা কর্মবিরতি

বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের ২ ঘন্টা কর্মবিরতি

বোয়ালখালী প্রতিনিধি : : সারা দেশের মত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারীরা প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নে...বিস্তারিত


আজ বিশ্ব দুগ্ধ দিবস  

আজ বিশ্ব দুগ্ধ দিবস  

আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  আজ রবিবার  ০১ জুন বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫। দুধ এবং দুগ্ধজাত পণ...বিস্তারিত


বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস : পরিপাকতন্ত্রের যত্নে সচেতনতা জরুরি

বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস : পরিপাকতন্ত্রের যত্নে সচেতনতা জরুরি

আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  বিশ্ব ডাইজেস্টিভ স্বাস্থ্য দিবস’ বা ‘বিশ্ব পরিপাক স্বাস্...বিস্তারিত


২৮ মে বিশ্ব ব্লাড ক্যানসার দিবস ২০২৫ 

২৮ মে বিশ্ব ব্লাড ক্যানসার দিবস ২০২৫ 

আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  আজ বুধবার ২৮ মে, বিশ্ব ব্লাড ক্যানসার দিবস ২০২৫।বিশ্ব ব্লাড ক...বিস্তারিত


বিশ্ব থাইরয়েড দিবস : প্রতিরোধ করতে প্রয়োজন সঠিক রোগ নির্ণয় ও আদর্শ  চিকিৎসা পদ্ধতি 

বিশ্ব থাইরয়েড দিবস : প্রতিরোধ করতে প্রয়োজন সঠিক রোগ নির্ণয় ও আদর্শ  চিকিৎসা পদ্ধতি 

আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  ২৫  মে, বিশ্ব থাইরয়েড দিবস ২০২৫। হরমোনজনিত এ সমস্যা থেকে মান...বিস্তারিত


চট্টগ্রামে এসএসসি’র ভূগোল পরীক্ষায় অংশ নেয়নি ১০৮৮ জন

চট্টগ্রামে এসএসসি’র ভূগোল পরীক্ষায় অংশ নেয়নি ১০৮৮ জন

স্টাফ রিপোর্টার : : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় ১ হাজার ৮৮ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর