চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

তিন হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০৭ পিএম, ২০২৬-০৮-১১

তিন হোটেলকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ দই ও বাসি খাবার বিক্রির জন্য রাখা এবং ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের দায়ে তিনটি হোটেল-রেস্টুরেন্টকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
তদারকির সময় গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ দই, বাসি গ্রিল এবং রান্না করা মাংস বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল।
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল।
একই সঙ্গে রান্না করা বাসি তরকারি ও বিভিন্ন ধরনের মাংস অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
।অন্যদিকে হাজির চুইঝাল ওরস বিরিয়ানি ও মেজবান বাড়িতে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মানা, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির জন্য সংরক্ষণ এবং খাদ্য তৈরিতে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 
ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান একই ধরনের অনিয়ম পুনরায় করলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা হবে : ডিসি 

চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা হবে : ডিসি 

নিজস্ব প্রতিবেদক : জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে ও যথাযথ মান বজায় রেখে বাস্তবায়নের বিষয়ে গুর...বিস্তারিত


ভাণ্ডালজুরি পানি শোধনাগার প্রকল্পে আর্থিক অসংগতি

ভাণ্ডালজুরি পানি শোধনাগার প্রকল্পে আর্থিক অসংগতি

নিজস্ব প্রতিবেদক : প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত চট্টগ্রাম ওয়াসার ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পে আর্থà...বিস্তারিত


রাসমণি ঘাটে আগুন, পুড়েছে ৩০ জেলের ঝুপড়ি ঘর

রাসমণি ঘাটে আগুন, পুড়েছে ৩০ জেলের ঝুপড়ি ঘর

নিজস্ব প্রতিবেদক : নগরের কাট্টলী রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে প্রায়  ৩০টি জেলে থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে।  সোমব...বিস্তারিত


‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব’

‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব’

নিজস্ব প্রতিবেদক : নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়...বিস্তারিত


সিভাসু’তে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিভাসু’তে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আজ সোমবার ‘এনভায়রনমেন্টাল অ্à...বিস্তারিত


ভোরের আলোয় সুস্থতার খোঁজে

ভোরের আলোয় সুস্থতার খোঁজে

নিজস্ব প্রতিবেদক : ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়েন তারা। নগরের অধিকাংশ মানুষ যখন দিনের কর্মব্যস্ততা শুরুর প্রস্তুতি নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর