শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০২:৫৩ পিএম, ২০২২-০৪-১৭
নাইজেরিয়ার উত্তর সীমান্তে বিমান হামলায় ৭০ সন্ত্রাসী নিহত হয়েছেন, যারা আইএসআইএস গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে দাবি করেছে নাইজেরিয়ার বিমানবাহিনী।
শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, নাইজেরিয়া এবং নাইজারের যৌথ বিমান অভিযানে তাদের মৃত্যু হয়েছে। খবর আলজাজিরার।
নাইজেরিয়া বিমানবাহিনীর মুখপাত্র এডওয়ার্ড গ্যাবকওয়েট বলেন, ‘দেশটির লেক চাদ এলাকায় অভিযান চালানো হয়েছে। এ এলাকায় ২০১৬ সাল থেকে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। বোকো হারামের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে দুটি গোষ্ঠী এখানে এক দশকে ৪০ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। তাদের সহিংসতার কারণে ২০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে।’
এডওয়ার্ড গ্যাবকওয়েট জানান, এ এলাকায় বিপুলসংখ্যক সন্দেহভাজন সন্ত্রাসীর উপস্থিতি দেখা যাওয়ার পর গত ১৩ এপ্রিল থেকে অভিযান শুরু করা হয়। পর দিন তুম্বুন রোগের কাছাকাছি একটি প্রশিক্ষণ শিবিরে অভিযান চালানো হয়। এতে ৭০ সন্ত্রাসী নিহত হয়েছেন। নাইজেরিয়ার সেনাবাহিনী ১২ বছরেরও বেশি সময় ধরে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। গত বছর ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) বেশিরভাগ এলাকাই বোকো হারামের কাছ থেকে দখল করে নিয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited