শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:১৪ পিএম, ২০২৬-০৬-০১
চট্টগ্রাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষে সোমবার (১ জুন) খুলেছে অফিস আদালত, ব্যাংক বীমা ও বিভিন্ন প্রতিষ্ঠান। ছুটি কাটিয়ে নগরীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।
ফলে আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসছে বন্দরনগরী চট্টগ্রামে।
ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় গত কয়েকদিন নগরজুড়ে ছিল তুলনামূলক শান্ত পরিবেশ।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং অনেকে গ্রামের বাড়িতে অবস্থান করায় সড়কগুলোও ছিল তুলনামূলক ফাঁকা।
এদিকে, সোমবার অফিস খুললেও তেমন কার্যক্রম না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন।
অনেককে ঈদ শুভেচ্ছা বিনিময় করতেও দেখা গেছে।
সোনালী ব্যাংক লালদীঘি কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার চন্দন চক্রবর্তী জানান, সরকারি ছুটি শেষে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে।
কর্মকর্তা-কর্মচারীরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়েছেন। তবে লেনদেন তেমন একটা নেই। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ততাও বাড়বে।
ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহক লেনদেন চলবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিয়মিত লেনদেন শুরু হয় সকাল ১০টা থেকে, চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।
অন্যদিকে, সোমবারও সকালে বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে ফিরছেন চাকরিজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ। আন্তঃজেলা বাস টার্মিনাল, রেলস্টেশনে দেখা গেছে নগরে ফেরা মানুষের চাপ। দূরপাল্লার বাসগুলোতেও দেখা গেছে একই চিত্র।
প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের ছুটি ঘোষণা করে সরকার।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited