শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৫:০৪ পিএম, ২০২১-১২-০৬
সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকা থেকে ২৭ মামলার আসামি কাজী মশিউর রহমানকে (৬০) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কাজী মশিউর রহমান, খুলনা জেলার ফুলতলা থানার পায়গ্রাম এলাকার মৃত কাজী গোলাম হাসানের ছেলে। তিনি সলিমপুর এলাকায় বসবাস করেন।
সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে আমাদের চট্টগ্রামকে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল।
তিনি জানান, সলিমপুর এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য কিছু লোক অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া ৯টার দিকে অভিযান চালিয়ে কাজী মশিউর রহমানকে গ্রেফতার করা হয়। কাজী মশিউর রহমানকে তল্লাশির মাধ্যমে তার পায়জামার পেছনে গুঁজানো অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং তার হেফাজতে ডান হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকেএকটি ওয়ানশ্যুটারগান, দুইটি এলজি, একটি দোনলা বন্দুক, একটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, কাজী মশিউর রহমান কাছ থেকে উদ্ধার হওয়া অবৈধ অস্ত্রগুলি ছিন্নমুল এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে এবং এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য তার দলীয় লোকদের দেওয়ার উদ্দেশ্যে এবং নিজে ব্যবহারের জন্য নিয়ে অবস্থান করছিলেন। তিনি চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র বেচাকেনা ও অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তার নেতৃত্বে সরকারি বনভূমি দখল, খুন, ধর্ষণ, হানাহানি, আধিপত্য বিস্তার, অপহরনসহ সব ধরনের অপরাধমূলক কার্যক্রম জঙ্গল সলিমপুরে ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, হানাহানি, অপহরণ ও জবর দখলসহ বিভিন্ন অপরাধের ২৭টির বেশি মামলা রয়েছে। কাজী মশিউর রহমানের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২০১৭ সালের ২৩ অক্টোবর ১৬টি অস্ত্র, একটি বিদেশি পিস্তল, ১০টি ওয়ান শ্যুটারগান এবং ৫টি এসবিবিএল ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ সলিমপুরের ছিন্নমূল এলাকা থেকে কাজী মশিউর রহমানকে গ্রেফতার করেছিল র্যাব-৭ । কারাগার থেকে বাইরে এসে এলাকায় পুনরায় প্রভাব বিস্তার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited