শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:৩৪ পিএম, ২০২৬-১০-০৪
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক সিনিয়ার সাংবাদিক জাহিদুল করিম কচি উদ্বোধনী বক্তব্যে বলেন, কর আইন কে শুধুমাত্র রাজস্ব আহরণের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে মানবিক আইনে পরিণত করা প্রয়োজন। জনগণকে সম্মিলিতভাবে কর প্রদান উৎসাহিত করা প্রয়োজন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার রাজস্ব আইনে ব্যপক পরিবর্তন এনেছে। জনগণ যাতে সহজে আয়করের রির্টান সাবমিট করতে পারে সেইজন্য অনলাইনে রির্টান প্রদানের সুযোগ প্রদান করেছেন। কর আইনজীবীরা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে থাকেন। দেশের অর্থনীতি বড় একটি অংশ কর আইনজীবীদের মাধ্যমে রাষ্ট্র কোষাগার জমা হয়। চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে আয়কর পরিপত্র ২০২৬-২০২৭ এর উপর কর্মশালা এডভোকেট মোস্তফা কামাল মনসুর এর সভাপতিত্বে ও সনজয় আচার্য্য ও কাশেম মোল্লার যৌথ সঞ্চালনায় অদ্য বিকাল ৩ টার সময় চট্টগ্রাম জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এ সময়ের উদ্বোধক হিসেবে কর্মশালা উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক সাংবাদিক জাহিদুল করিম কচি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান (এফসিএ), আলোচক হিসেবে ছিলেন কর আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট কে.এস আব্বাসী, সাবেক সহ-সভাপতি নুরুল আমিন, সাবেক আইটি সম্পাদক কুতুব উদ্দিন, সাইয়েদুল হক মজুমদার, শেখ শাহাজাহান ঠাকুর, আবু নাছের বীন হাশেম, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বিজ্ঞ ও প্রবীণ, নবীন আইনজীবীগণ অংশগ্রহণ করেন। আয়কর আইনের উপর বিভিন্ন প্রশ্নের উত্তর ও আইনী সমাধান প্রদান করেন মোহাম্মদ মনিরুজ্জামান (এফসিএ)। এসময় উক্ত অনুষ্ঠানের সভাপতি মস্তোফা কামাল মনসুর আগামী নির্বাচন-২০২৭ সালে কর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থসম্পাদকসহ নেতৃবৃন্দদেরকে উপস্থিত সকলের মাঝে পরিচয় করিয়ে দেন।
নিজস্ব প্রতিবেদক : তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযু্ক্তিভিত্তিক স্বনির্ভর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের চান্দগাঁওয়ে একটি বাসায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো.জাহেদুল আলম (৩৫) নামের এক যুবককে গ্রà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজে ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি বিষয়ক ১৪তম জাতীয় সম্মেলন ‘বানট্রপটক্à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলীতে চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপির নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের বাকলিয়ায় ছুরিকাঘাতে আব্দুস সোবহান হত্যা মামলার এজাহারভুক্ত ২ জনসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited