চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে টেকসই বেড়িবাঁধের আশায় কুতুবদিয়াবাসী

কুতুবদিয়া প্রতিনিধি ::    |    ০৮:৫৭ পিএম, ২০২৬-০৬-১০

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে টেকসই বেড়িবাঁধের আশায় কুতুবদিয়াবাসী

এক দিনের সফরে কক্সবাজার আসবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী শনিবার (১৩ জুন) সরকার প্রধানের এই সফরকে কেন্দ্র করে সাগর বেষ্টিত দ্বীপ কুতুবদিয়ার দেড় লাখ বাসিন্দা বুক বেঁধেছেন নতুন আশায়। বছরের পর বছর জোয়ার-ভাটার খেলা, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থাকা দ্বীপবাসীর এখন একটাই আকুতি "ত্রাণ চাই না, একটি টেকসই বেড়িবাঁধ চাই।"

​জানা যায়, কক্সবাজারের কুতুবদিয়া ভৌগোলিক কারণেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতি বছর বর্ষায় সাগরের জোয়ারের পানি ও জলোচ্ছ্বাসে তলিয়ে যায় এ দ্বীপের লবণ চাষের জমি, চিংড়ি ঘের, ফসলি জমিসহ শত শত বাড়িঘর। ​দ্বীপের বাসিন্দাদের মতে, অতীতে বিভিন্ন সময়ে বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী কোনো সমাধান দিতে পারেনি। ফলে, টেকসই এবং স্থায়ীভাবে ব্লক দিয়ে তৈরি আধুনিক বেড়িবাঁধ নির্মাণ এখন তাদের জীবন-জীবিকা রক্ষার প্রধান শর্ত হয়ে দাঁড়িয়েছে। ​প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে চকরিয়া ও পেকুয়াসহ বিভিন্ন এলাকায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। দ্বীপের বাসিন্দারা আশা করছেন, প্রধানমন্ত্রী তাঁর সফরে এই কুতুবদিয়ার মানুষের প্রাণের দাবিটি আমলে নেবেন এবং ঝুঁকিপূর্ণ দ্বীপকে স্থায়ীভাবে রক্ষা করতে বড় আকারের টেকসই বেড়িবাঁধ প্রকল্পের ঘোষণা দেবেন।

উপজেলার ​আলী আকবর ডেইল ও উত্তর ধুরুং ইউনিয়নের একাধিক বাসিন্দা বলেন, প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে উন্নয়ন হচ্ছে। আমরা ওনার কাছ থেকে টেকসই একটি বেড়িবাঁধ চাই। যাতে সাগরের পানি আমাদের সব ভাসিয়ে নিয়ে যেতে না পারে। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে একটি স্থায়ী বেড়িবাঁধের কোনো বিকল্প নেই। আমরা প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে আছি।

​স্থানীয় জনসাধারণ বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতুবদিয়া উপজেলায় টেকসই বেড়ীবাঁধ নির্মাণের জোর দাবি তুলেছেন। এ দ্বীপের মানুষ অত্যন্ত আশাবাদী যে, এই সফরের মধ্য দিয়ে তাদের যুগের পর যুগ ধরে দেখা স্বপ্নের বেড়িবাঁধ বাস্তব রূপ পাবে।

উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আজিজুর রায়হান বলেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর উপলক্ষে বুধবার (আজ) কুতুবদিয়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। আগামী ১৩ জুন কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে আমরা জনসভায় উপস্থিত হবো। প্রধানমন্ত্রীর কাছে দ্বীপবাসীর একমাত্র ও প্রধান দাবি, কুতুবদিয়ায় একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণে হস্তক্ষেপ করেন। একই সাথে, দ্বীপে বর্তমানে জরুরি ভিত্তিতে চলমান জিও ব্যাগের কাজের সঠিক তদারকি নিশ্চিত করারও জোর দাবি জানাচ্ছি।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর