চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পটিয়ায় কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষ

পটিয়া প্রতিনিধি :    |    ০৪:৪৯ পিএম, ২০২১-০১-১৪

পটিয়ায় কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষ

পটিয়া পৌরসভার নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি । চতুর্থধাপের এই নির্বাচনের তারিখ ঘোষনার পর সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এখন মাঠে ব্যস্ত।
কিন্তু নির্বাচনী মাঠে শুরু হয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যদের অস্ত্রের মহড়া।
মঙ্গলবার রাত ১০ টায় পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে মোবাইল ছিনতাই নিয়ে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন আহত হয়েছে।
ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে আহত গোবিন্দারখীল এলাকার আবু ছৈয়দের পুত্র সজীব (২২) ও একই এলাকার আবদুস ছবুরের পুত্র মুজিবুর রহমান (৫০) পটিয়া হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের একাধিক গ্রুপ রয়েছে। তাদের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উপজেলার আশিয়া এলাকা থেকে এক যুবক গোবিন্দারখীল এলাকায় বেড়াতে আসেন। ওই এলাকার কিশোর গ্যায়ের কিছু যুবক তাকে মারধর করে মোবাইল ফোন ছিনতাই করে। এর জের ধরে এলাকার দুই পক্ষের মধ্যে ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। ঘটনার পর পটিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে কিশোর গ্যাংয়ের কোন সদস্য গ্রেফতার করতে পারেনি।
স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, কিশোর গ্যাংয়ের লিডারসহ গোবিন্দারখীল এলাকায় দীর্ঘদিন বসবাস করে যাচ্ছেন। যার ফলে এলাকায় প্রায় সময় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ঘটে যাচ্ছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান জানিয়েছেন, মোবাইল ও টাকা ছিনতাইয়ের জের ধরে কিছু যুবকের মধ্যে মারামারি হয়েছে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, মোবাইল নিয়ে কিছু যুবকের সাথে মারামারির ঘটনা ঘটেছে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। স্থানীয় কাউন্সিলর আবদুল মান্নান উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানান।

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর