শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৩:২৭ পিএম, ২০২২-০১-০৬
করোনায় আক্রান্ত তাহসান-মিথিলার মেয়ে আইরাতাহসান খান, আইরা তেহরীম খান ও রাফিয়াত রশিদ মিথিলা
গায়ক ও অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আইরা তেহরীম খানও করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে। বর্তমানে মায়ের সঙ্গে কলকাতায় রয়েছেন আইরা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন মিথিলা নিজেই। মিথিলা বলেন, আইরার গেল তিন দিন জ্বর থাকার পর পরীক্ষা করালে বুধবার (৫ জানুয়ারি) করোনা পজিটিভ ধরা পড়ে। তবে আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করায় এখন বেশ ভালো আছে।
এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন মিথিলার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জিও। দু’জনের বিষয়ে এ অভিনেত্রী বলেন, দু’জনই এখন আগের চেয়ে ভালো আছেন। তারা যাতে দ্রুত সুস্থতা লাভ করে সেজন্য সবাই দোয়া করবেন।
বর্তমানে স্বামী এবং কন্যা দু’জনের কাছ থেকেই আলাদা থাকছেন মিথিলা। দূর থেকেই তিনি তাদের খাবার ও ওষুধ দিচ্ছেন। তার বিশ্বাস দ্রুতই স্বামী সৃজিত ও কন্যা আইরা করোনামুক্ত হবেন।
তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। ২০১৭ সালের জুলাই মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই থাকে। আর তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে ডিসেম্বরে কলকাতার নির্মাতা সৃজিতকে বিয়ে করেন মিথিলা।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited