শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৭:০৮ পিএম, ২০২৫-১১-২০
চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে নির্বাচনী হাওয়া জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে ভোটের মাঠে আরও সরব হয়ে উঠেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী। দিন রাত এক করে এলাকায় গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ায় তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্বাচনকে সামনে রেখে অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী প্রতিটি ইউনিয়নে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সকালে ইউনিয়নভিত্তিক কর্মীসভা, বিকেলে উঠান বৈঠক, আর রাতে বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় এভাবেই তাঁর ব্যস্ত সময় পার হচ্ছে।
এলাকা সূত্রে জানা গেছে, তিনি আনোয়ারা ও কর্ণফুলীর প্রতিটি গ্রামে অন্তত কয়েক দফা খোঁজখবর নিয়েছেন এবং ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে সমর্থন চেয়েছেন। নির্বাচনী মাঠে তার অন্যতম আলোচিত কার্যক্রম হলো নিয়মিত গণসংযোগ করে যাচ্ছেন। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে প্রায় প্রতিদিনই ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। এসব এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যেখানে স্থানীয় জামায়াত সমর্থকরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
এ ছাড়া এলাকার অসুস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের খোঁজখবর নেওয়া এবং তাদের চিকিৎসাসহ বিভিন্ন সহায়তার আশ্বাস দেওয়া এসব কর্মকাণ্ডের জন্যও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রতিটি উঠান বৈঠকে তিনি বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং নিজের নির্বাচনী অঙ্গীকারগুলো তুলে ধরছেন। এ বিষয়ে অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী বলেন, আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। আনোয়ারা কর্ণফুলীর মানুষের প্রতিটি সমস্যা আমার জানা আছে। সুযোগ পেলে এলাকাকে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ন্যায়বিচারের ক্ষেত্রে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তুলবো। দাঁড়িপাল্লা মার্কায় জনগণ আমাকে মূল্যায়ন করবে এটাই আমার বিশ্বাস।
এদিকে, ভোটারদের মাঝে তাঁর প্রচারণা তীব্রতা পাওয়ায় প্রতিদ্বন্দ্বী রাজনীতিকরাও তার গণসংযোগ নজরে রাখছেন। অনেকেই মনে করছেন, ধারাবাহিক প্রচারণা, ঘনিষ্ঠ জনসম্পৃক্ততা এবং মাঠমুখী কার্যক্রম চট্টগ্রাম–১৩ আসনের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আসন্ন নির্বাচনে কে এগিয়ে থাকবে তা সময়ই বলে দেবে। তবে স্পষ্ট হচ্ছে যে জামায়াতের প্রার্থী হিসেবে অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী ইতিমধ্যেই আনোয়ারা কর্ণফুলীজুড়ে আলোচিত ও সক্রিয় প্রার্থী হিসেবে জায়গা করে নিয়েছেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited