চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চাকসুর ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন দুই হাজার শিক্ষার্থী

চবি প্রতিনিধি :    |    ০৬:৫৫ পিএম, ২০২৫-১২-০৭

চাকসুর ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন দুই হাজার শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী চিকিৎসা সেবা পেয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ক্যাম্পের উদ্বোধন করেন।
দিনব্যাপী চলা ক্যাম্পে ১২টি বুথে ৮ বিভাগের প্রায় ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন। সেবার মধ্যে ছিল- কার্ডিওলজি, মেডিসিন ও ডায়াবেটিস, ফিজিও মেডিসিন, গাইনোকোলজি ইত্যাদি। পাশাপাশি শিক্ষার্থীরা বিনামূল্যে ওষুধও পেয়েছেন।
চাকসুর এ উদ্যোগের প্রশংসা করে এক নারী শিক্ষার্থী বলেন, আমাদের ক্যাম্পাস শহর থেকে অনেক দূরে হওয়ায় শিক্ষার্থীরা ঠিকমতো চিকিৎসা সেবা পায় না। তাছাড়া চবির মেডিকেল সেন্টারেও চলে নামকাওয়াস্তে চিকিৎসা। তাই ক্যাম্পাসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পেয়ে আমরা সত্যিই আনন্দিত। ডাক্তাররা খুব মনোযোগ দিয়ে আমাদের সমস্যাগুলো শুনেছেন। প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ওষুধও পেয়েছি।
আয়োজন সম্পর্কে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, চাকসু নির্বাচনের সময় আমাদের অন্যতম ইশতেহার ছিল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা উন্নত করা এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তার ধারাবাহিকতায় আজকের এই মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়েছে। আমরা প্রতি মাসে এমন ক্যাম্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. এ. কে. এম. ফজলুল হক বলেন, আজকের ক্যাম্পে বিভিন্ন বিভাগের প্রায় ২০ জন অভিজ্ঞ ডাক্তার ও নার্স অংশ নিয়েছেন। আশা করি শিক্ষার্থীরা যথাযথ চিকিৎসা পাবে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আমাদের হাসপাতালে ৫০ শতাংশ ছাড়ের একটি চুক্তি শিগগিরই বাস্তবায়ন হবে।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর