চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

সড়ক দুর্ঘটনায় তেলেগু অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

বিনোদন ডেস্ক :    |    ০৭:৪২ পিএম, ২০২২-০৩-২১

সড়ক দুর্ঘটনায় তেলেগু অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল দক্ষিণ ভারতীয় অভিনেত্রী গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজের। এই ঘটনায় ২৬ বছর বয়সী এই অভিনেত্রী ছাড়াও আরো দুইজন মারা গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার (১৮ মার্চ) রাতে হোলি খেলে এক বন্ধুর সঙ্গে নিজের বাড়িতে ফিরছিলেন গায়ত্রী। হায়দ্রাবাদের গাছিবোলি অঞ্চলে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। সেসময় গাড়ির চালকের আসনে ছিলেন অভিনেত্রীর বন্ধুই।  

দুর্ঘটনাস্থলেই গায়ত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় রাঠোর নামে অভিনেত্রীর বন্ধু এবং এক পথযাত্রীরও প্রাণ যায়।  

গায়ত্রীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি। অভিনেত্রীর মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবার ও অনুরাগীরা।  

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ত্রী বেশ পরিচিত মুখ। নিজের একটি ইউটিউব চ্যানেল চালাতেন গায়ত্রী। নাম ‘জলসা রায়ুডু’। ইনস্টাগ্রামেও নানা ধরনের ছবি পোস্ট করতেন। তেলেগু ওয়েব সিরিজ ‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে’র মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অসংখ্য শর্টফিল্মেও অভিনয় করেছেন তিনি।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর