চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘নতুন’ লালদিঘি মাঠে বঙ্গবন্ধুর ৬ দফার ইতিহাস

নিজস্ব প্রতিবেদক    |    ০২:২১ পিএম, ২০২০-১১-১৯

‘নতুন’ লালদিঘি মাঠে বঙ্গবন্ধুর ৬ দফার ইতিহাস

১ হাজার ২৫০ বর্গফুট দেয়ালের দুইপাশে লেখা বাঙালির মুক্তির সনদ ৬ দফা। মাঝখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৬ দফা দাবিতে আন্দোলনরত আপামর বাঙালির ঐতিহাসিক ৬টি ছবি।
দেয়ালের সামনেই তৈরি করা হয়েছে বিশাল মুক্তমঞ্চ। মাটি থেকে প্রায় সাড়ে ৫ ফুট উপরে তৈরি করা এই মুক্তমঞ্চের পূর্বপাশের দেয়ালে টেরাকোটার ম্যুরালের মাধ্যমে তুলে ধরা হয়েছে বৃটিশবিরোধী আন্দোলন থেকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস।
এখানেই শেষ নয়। বঙ্গবন্ধুর স্মৃতিধন্য নগরের লালদিঘি মাঠকে নতুনরূপে সাজাতে শিক্ষা প্রকৌশল অধিদফতরের পক্ষ থেকে নেওয়া হয়েছে মাঠের চারপাশে ওয়াকওয়ে নির্মাণ, মাঠকে সুরক্ষিত করতে নিরাপত্তা বেষ্টনী দেওয়াসহ নানান উদ্যোগ।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের আগ্রহে শিক্ষা প্রকৌশল অধিদফতর ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ লালদিঘি মাঠকে নতুনরূপে সাজাতে ২ কোটি ২৫ লাখ টাকার এই প্রকল্প হাতে নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।  
শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন চৌধুরী জানান, লালদিঘি মাঠে বঙ্গবন্ধু ৬ দফার সমর্থনে জনসভা করেছিলেন। সবার কাছে জাতির জনকের স্মৃতিধন্য এই মাঠকে আকর্ষণীয়রূপে তুলে ধরতে শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের আগ্রহে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রকল্পের কাজ শেষ হলে ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ লালদিঘি মাঠ যেমন নতুনরূপ পাবে তেমনি তরুণ প্রজন্ম বৃটিশবিরোধী আন্দোলন থেকে ৬ দফার আন্দোলন, মুক্তিযুদ্ধের সংগ্রামের ইতিহাস জানতে পারবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ‘গাড়ির স্ট্যান্ড’ হিসেবে ব্যবহৃত হওয়া লালদিঘি মাঠকে নতুনরূপে সাজাতে চলতি বছর শিক্ষা প্রকৌশল অধিদফতর থেকে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে প্রকল্পের কাজ শুরু করা হয়।
প্রকল্পের অধীনে লালদিঘি মাঠের দক্ষিণ পাশে ৬ দফা দাবিসহ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছবি দিয়ে দেয়াল, দেয়ালের পাশে ৫০ ফুট দৈর্ঘ্য এবং ২৫ ফুট প্রস্থের মুক্তমঞ্চ, ৩৪৮ মিটার দৈর্ঘ্যের ওয়াকওয়ে, ১৮টি টেরাকোটার ম্যুরালের মাধমে বৃটিশবিরোধী আন্দোলন থেকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস তুলে ধরার কাজ শুরু হয়।
এছাড়া মাঠকে সুরক্ষিত করতে খোলা দুইপাশে লোহার নিরাপত্তা বেষ্টনী, দুটি ২০ ফুটের সাধারণ ফটক, ১টি ১৬ ফুটের ভিআইপি ফটক, বসার জন্য ৩৯টি ১০ ফুটের বেঞ্চ, শিশুদের জন্য ১টি মিনি পার্ক এবং মাঠকে দৃষ্টিনন্দন করতে বাদাম ও দেবদারু গাছ রোপণের পাশাপাশি সোলার প্যানেল দিয়ে লাইটিং করার কাজ চলছে।
শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী দিলদার হোসেন জানান, অযত্ন-অবহেলায় পড়ে থাকা লালদিঘি মাঠকে নতুনরূপে সাজাতে শিক্ষা প্রকৌশল অধিদফতর মাঠে উন্নয়ন কর্মযজ্ঞ পরিচালনা করছে। চলতি মাসেই এর কাজ পুরোপুরি শেষ হবে। এরপর উদ্বোধন করা হবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর