শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০২:৫৪ পিএম, ২০২১-০৫-২৪
আনোয়ারায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) ভোর ৪টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গোদারপুল এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আনোয়ারা থানার উপপরিদর্শক মো. আব্দুল আলীম। নিহতদের মধ্যে মো. ইলিয়াছ (৪৫) বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের অছি মিয়ার ছেলে এবং মো. আবুল কাশেম (৪০) একই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। তারা রাজমিস্ত্রির কাজ করতেন। উপপরিদর্শক মো. আব্দুল আলীম বলেন, ঘটনাটি গতকাল রাতে ঘটলেও ভোর ৪টার দিকে আমাদের কাছে খবর আসে। দুইজনের শরীরে বজ্রপাতে মৃত্যুর আলামত রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited