শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৬ পিএম, ২০২৬-০৮-১৮
বরুন দে বাপ্পী, ফেনী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) শহরের 'ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে' ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, ছাগলনাইয়া উপজেলা সভাপতি জাফর আহমেদ মজুমদার, সদর উপজেলা সদস্য সচিব বেলাল হোসেন, জেলা সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ প্রমুখ।
এ সময় ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের হোসেন, দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুজিবুর রহমান ও সদস্য সচিব ইকবাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে শহরের মহিপাল, শহীদ মিনার প্রাঙ্গণ, ফেনী প্রেসক্লাব সংলগ্ন এলাকা, ফেনী সরকারি কলেজ গেট এবং ফেনী সদর হাসপাতাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় এক হাজার জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
আমাদের ডেস্ক : : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ: একজন কর্মকর্তা আসেন, দায়িত্ব পালন করেন এবং একদিন বদলির আদেশ নিয়ে চলে যা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা প্রতিরোধ এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সচেতà¦...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল সমূহের মধ্যে অন্যতম। পরিকল্পিত উ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited