শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৪:৫৯ পিএম, ২০২৬-১১-১৬
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আজ সোমবার ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো হিট প্রকল্প বাস্তবায়নের ফলে সৃষ্ট সম্ভাব্য পরিবেশগত ও সামাজিক ঝুঁকি চিহ্নিতকরণ, তা প্রশমনের উপায় নির্ধারণ এবং প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকলের মধ্যে এ বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা।
সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো: আহসানুল হক এবং বিশ্বব্যাংক প্রতিনিধি শাহরিন হোসেন। সভাপতিত্ব করেন হিট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর প্রফেসর ড. নাজনীন আফরোজ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বব্যাংক প্রতিনিধি সৈয়দ নাজমুল হোসেন।
হিট প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বিশ্বব্যাংক ও ইউজিসি’র প্রতিনিধি এবং সিভাসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর শিক্ষক ও কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক : জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে ও যথাযথ মান বজায় রেখে বাস্তবায়নের বিষয়ে গুর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত চট্টগ্রাম ওয়াসার ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পে আর্থà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের কাট্টলী রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি জেলে থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে। সোমব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়েন তারা। নগরের অধিকাংশ মানুষ যখন দিনের কর্মব্যস্ততা শুরুর প্রস্তুতি নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited