শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:২৮ পিএম, ২০২৫-১১-০৮
‘আমার পাহাড়, আমার জীবন’ ও ‘যুগে যুগে তারুণ্যের শক্তি, ঘরে তুলবে পার্বত্য ভূমির মুক্তি’ এই দু’টি অনুপ্রেরণামূলক স্লোগানকে ধারণ করে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাঙামাটি প্রেসক্লাবের মিলনায়তনে এক সভার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মোঃ নুর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবীব আজম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফছার রনি।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মোরশিদা আক্তার, নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সদস্য মোঃ সাব্বির আহমদ, রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, যুব পরিষদের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুল গফুর বাদশা, ছাত্র পরিষদের সভাপতি মোঃ তাজুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার ও সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মহিলা পরিষদ, ছাত্র পরিষদসহ নাগরিক পরিষদের স্থায়ী ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited