চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৬:১৫ পিএম, ২০২২-০৫-২৪

সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, সিরিয়ায় আরেকটি সামরিক অভিযান শুরু করার পরিকল্পনা করছে তুরস্ক। 


তুরস্ক-সিরিয়া সীমান্তের কাছে  দুটি অঞ্চল নিজেদের দখলে রেখেছে তুরস্ক। আর এ দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করতে সেখানে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন এরদোগান। 

সোমবার মন্ত্রী পরিষদের সঙ্গে বৈঠক শেষে এরদোগান বলেন, সিরিয়া-তুরস্কের সীমান্তের কাছে ৩০ কিলোমিটার একটি নিরাপদ সংযোগ স্থাপন করতে অভিযান শুরু হবে। 

তিনি আরও বলেন, আমাদের দক্ষিণ সীমান্তে ৩০ কিলোমিটার নিরাপদ তৈরি করতে যে প্রজেক্ট হাতে নিয়েছিলাম সেটির অসমাপ্ত কাজ শুরু করতে আমরা দ্রুতই নতুন পদক্ষেপ শুরু করব।

এরদোগান খুব বেশি কিছু খোলাসা করেননি। তবে জানিয়েছেন, যখন সেনা, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের প্রস্তুতি শেষ করবেন এরপরই অভিযান শুরু হবে। 

এদিকে সিরিয়ার যে স্থানটিতে অভিযান চালানোর কথা বলা হচ্ছে সেই স্থানটির দখল এখন রয়েছে সিরিয়ান ড্যামোক্রেটিক ফোর্সের হাতে। এই দলটি জঙ্গী সংঘটন কুর্দিস আর্মড গ্রুপের (ওয়াইপিজি) একটি সহযোগী সংগঠন। 

কুর্দিস আমর্ড গ্রুপ আবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি শাখা।

এই পিকেকে-কে তুরস্ক জঙ্গী সংগঠন হিসেবে অভিহিত করে থাকে এবং তাদের নিষিদ্ধ করেছে। দলটি ১৯৮৪ সাল থেকে আলাদা কুর্দিস্তানের দাবিতে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পিকেকে এবং তুরস্কের নিরাপত্তা বাহিনীর দ্বন্দ্বে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। 

কয়েকদিন আগে সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। পিকেকে-কের সদস্যদের মদদ দেওয়ার কারণে এ দুটি দেশের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকে দেওয়ার হুমকি দিয়েছেন এরদোগান।

সূত্র: আল জাজিরা


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ জাগো নিউজকে বলেন, মরদেহটি থানায় আনার পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় এখনো মেলেনি। তার মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

এদিকে ১৮ মে ১২ ঘণ্টার ব্যবধানে তিন পর্যটকের মৃত্যু  হয়েছে। তবে পৃথক দুই ঘটনায় বৃহস্পতিবার (১৯ মে) আলাদা হত্যা মামলা হলেও আরেকটি ঘটনায় এখনো মামলা করেনি কেউ।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর