চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

এ্যাডভোকেসী সভায় বক্তারা ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে ভূমিকা রাখতে হবে শিক্ষকদের

রিপোর্টার    |    ০৯:৪৮ পিএম, ২০২৫-১০-০৯

এ্যাডভোকেসী সভায় বক্তারা ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে ভূমিকা রাখতে হবে শিক্ষকদের

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইংলিশ মিডিয়াম স্কুল শিক্ষকদের সাথে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় নগরীর লালদিঘীপাড়স্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাবলিক লাইব্রেরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা)। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে টিকাদান কর্মসূচিকে সফল করতে হবে। নগরের প্রতিটি অভিভাবককে অনুরোধ করছি, অনলাইনে রেজিস্ট্রেশন করুন এবং নির্ধারিত তারিখে শিশুদের টিকা দিতে নিয়ে আসুন। টাইফয়েড শুধু স্কুলপড়ুয়া নয়, স্কুলবহির্ভূত শিশুরও হতে পারে। তাই কমিউনিটি পর্যায়েও আমরা টিকাদান চালাবো, যেন কোনো শিশু বাদ না যায়।

সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী রোববার (১২ অক্টোবর) টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।. স্কুল পর্যায়ে ৩১ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ১-১৩ নভেম্বর টাইফয়েডের টিকা দেওয়া হবে। নগরের ১ হাজার ৫৪৬টি স্কুল ও ৭৮৩টি আউটরিচ সাইডে ৮ লাখ ২৯ হাজার ৩০১ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি । এর মধ্যে স্কুল শিক্ষার্থী ৫ লাখ ৩১ হাজার ১৬৭ জন, স্কুল বহির্ভূত শিশু ২ লাখ ৯৬ হাজার ৭৮৪ জন। শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস (২৭০ দিন)  থেকে ১৫ বছরের কম (১৪ বছর ১১ মাস ২৯ দিন) বয়সী সব শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমানের সব শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে বলে জানান তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) উপ-পরিচালক ডা. কামরুল আজাদ, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. হোসনা আরা বেগম, জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ,  ইউনিসেফ স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এবং ইউনিসেফ সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেইঞ্জ অফিসার   আব্দুল জলিল। অনুষ্ঠান পরিচালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. তপন কুমার চক্রবর্তী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাল মেডিকেল অফিসার ডা. সুমন তালুকদার, ডা. জুয়েল মহাজন, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. মোঃ রেজাউল করিম ও  ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক, প্রিন্সিপাল ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা আসন্ন টাইফয়েড টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করা এবং অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর