চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সরকার বহুমুখী উদ্যোগ গ্রহন করেছে- গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

খবর বিজ্ঞপ্তি    |    ০৯:০৯ পিএম, ২০২৬-০৪-১৮

প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সরকার বহুমুখী উদ্যোগ গ্রহন করেছে- গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেছেন, দায়িত্ব গ্রহণের পরপরই বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচিসমূহ বাস্তবায়ন শুরু করেছে এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সরকার বহুমুখী উদ্যোগ গ্রহন করেছে। এসব কার্যক্রমের অগ্রগতি এবং জনগণের জন্য প্রদত্ত সেবাসমূহ সম্পর্কে অবহিত করতে জেলা তথ্য অফিসসমূহ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল আজ কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে আগামী ১৮০ দিন, আসন্ন অর্থবছর এবং পরবর্তী ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন। তিনি বলেন, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় প্রান্তিক ও নিম্নআয়ের জনগোষ্ঠীর সুরক্ষায় নারীপ্রধান পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, কৃষিঋণ মওকুফ, ‘হেলথ কার্ড’ প্রদান, বৃক্ষরোপণ, খাল খননসহ নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা চালু করা হয়েছে। এসব কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতেই জেলা তথ্য অফিস এ ধরনের সমাবেশের আয়োজন করছে।

সমাবেশে সভাপতির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দীন নারী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সমাজ ও জাতি গঠনে শিক্ষিত মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

জেলা তথ্য অফিসার মোঃ আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল জব্বার এবং সহকারী শিক্ষক জামাল হোসেন চৌধুরী।

সমাবেশে বক্তারা দুর্নীতি, মাদক, গুজব, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ডেঙ্গু, মানব পাচার প্রতিরোধসহ নৈতিকতা ও মূল্যবোধ এবং হামের টিকাদান বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর