শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:৫৬ পিএম, ২০২২-০৪-১৬
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সামরিক কারাখানাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ বলেন, ১৬টি শত্রু লক্ষ্যবস্তু উচ্চ-নির্ভুল ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে। যার মধ্যে রয়েছে সরঞ্জাম, গুদাম এবং অস্ত্র ঘাঁটি। রাজধানী ছাড়াও ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মিকোলাইভে একটি সামরিক সরঞ্জাম মেরামতের দোকানেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে স্থানীয় সময় শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
শনিবার সকালে ইউক্রেনের বেশির ভাগ অংশে বিমান হামলার সাইরেন বাজানো হয়। তবে আনুষ্ঠানিকভাবে বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়নি। গত বুধবার কৃষ্ণসাগরে রাশিয়ার শক্তিশালী যুদ্ধজাহাজ মস্কভায় হামলা চালায় ইউক্রেন। এর পরই কিয়েভে হামলা জোরদারের হুমকি দেয় রাশিয়া।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আগ্রাসনে দুই হাজার ৫০০ থেকে তিন হাজারের মতো ইউক্রেনীয় সেনাসদস্য নিহত ও ১০ হাজারের মতো আহত হয়েছেন।
তিনি দাবি করেন, এ সময় ১৯ থেকে ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। যদিও মস্কো গত মাসে বলেছিল যে এক হাজার ৩৫১ রুশ সেনা নিহত ও তিন হাজার ৮২৫ জন আহত হয়েছেন।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited