শিরোনাম
ঢাকা অফিস : | ০৫:২১ পিএম, ২০২২-০১-০৪
প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির উদ্বোধন অনুষ্ঠানে দাঁড়ানোকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির উদ্দেশে কেন্দ্র ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অপরাজেয় বাংলার চারপাশে জড়ো হন। সেখানে বটতলা এলাকায় দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সামাদ আজাদ জুলফিকার ও বাপ্পি হালদারের নেতৃত্বে কবি জসীম উদ্দীন হলের নেতাকর্মীদের মারধর করা হয়। পরে দুই পক্ষই মারামারিতে জড়িয়ে যান। এতে দু’জন আহত হন।
ঘটনার বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হোসেন বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মতো অনুষ্ঠানে দু গ্রুপের সংঘর্ষে স্বয়ং সাধারণ সম্পাদকের আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা খাটো করে দেখার সুযোগ নেই। এ ঘটনায় সাংগঠনিক ব্যর্থতা এবং চেইন অব কমান্ডের ব্যত্যয় সুস্পষ্ট হয়। জড়িতের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited