চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সাজেকের গঙ্গারামে গাছের চারা বিতরণ করেছে ইউপিডিএফ

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৮:৩৪ পিএম, ২০২৫-০৬-২৬

সাজেকের গঙ্গারামে গাছের চারা বিতরণ করেছে ইউপিডিএফ

পার্বত্য জেলার প্রকৃতি আপরুপ পর্যটন সাজেকের গঙ্গারামে গাছের চারা বিতরণ করেছে ইউপিডিএফ। পার্বত্য রাঙামাটির সাজেক ইউনিয়নের গঙ্গারামে জুমচাষীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে ইউপিডিএফ গঙ্গারাম ইউনিট। বুধবার(২৫শে জুন ২০২৫) দুপুর ১টার সময় গঙ্গারাম ভ্যালির চিদজ্যাছড়া এলাকার ১৮টি পরিবার জুমচাষীর মাঝে ২১টি করে পরিবেশ বান্ধব মেহগনি, গর্জন গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউপিডিএফের সংগঠক কমন চাকমা, ছিদজ্যাছড়া গ্রামের মুরুব্বী কালাধন চাকমা, যুব প্রতিনিধি মিকিন চাকমা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কমন চাকমা বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হলে আমাদের প্রতিবছর পরিবেশ বান্ধব গাছ রোপন করতে হবে এবং যত্রতত্র বন-জঙ্গল, গাছ নিধন বন্ধ করতে হবে। জুম চাষের নামে অবাধে বনজ সম্পদ ধ্বংস করা থেকে বিরত থেকে বিভিন্ন ঔষধি গাছ ও ফলজ গাছ লাগাতে হবে।

কালাধন চাকমা বলেন, ইউপিডিএফের বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষার কর্মসূচি নতুন নয়। প্রতিবছর গ্রামে গ্রামে গাছের চারা বিতরণসহ বন সম্পদের প্রয়োজনীয়তা বিষয়ে নানা প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। আগে কাজলং রিজার্ভ, গঙ্গারাম রিজার্ভে নানান প্রজাতির বড় বড় গাছে  উল্লেখযোগ্য ছিল। পার্বত্য চুক্তির পর পরই কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এসব গাছ ও বন-জঙ্গল ধ্বংস হয়েছে।

মিকিন চাকমা বলেন, ইউপিডিএফের এ উদ্যোগ খুবই প্রসংশনীয় এবং সময়যোগী। এ ধরনের উদ্যোগে আমাদের সকলের সাড়া দেওয়া উচিত। তিনি অবাধে গাছ নিধন না করে পরিবেশ বান্ধব গাছ লাগানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর