শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৩:৪০ পিএম, ২০২৫-১১-০৯
মাছের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (৮ নভেম্বর) বঙ্গোপসাগরে টহল চালানোর সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ এসব জেলেদের উদ্ধার করে।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় গভীর সাগরে একটি মাছধরা ট্রলার ভাসতে থাকে। ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত প্রদর্শন করে। সাগরে টহলরত নৌবাহিনী জাহাজ সংকেত লক্ষ্য করে তাৎক্ষণিক বিপদগস্ত জেলে ও ট্রলারের কাছে ছুটে যায়। নৌ সদস্যরা ট্রলারসহ অসহায় জেলেদের উদ্ধার করে।
জেলেরা জানায়, গত ৬ নভেম্বর থেকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে তারা সাগরে ভাসছিল। অনেকে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল।
এদিকে উদ্ধারের পরপরই জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ, খাবার, বিশুদ্ধ পানি দেওয়া হয়। নৌবাহিনীর জাহাজ উদ্ধারকৃত জেলেদের ও মাছ ধরার ট্রলারটি নিরাপদে তীরে নিয়ে আসে। পরবর্তীতে পরিবার ও মালিকপক্ষের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited