শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৩ পিএম, ২০২০-১০-০৫
নগরের কোতোয়ালী থানাধীন পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আট পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, ছয়টি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) ভোরে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আট ছিনতাইকারী হলো- মো. বদিউল আলম প্রকাশ বদি (২৬), মো. তারেক (২৭), মো. মামুন (২২), জুয়েল দাশ (২৬), মো. আসিফ হোসেন প্রকাশ সাকিব (২০), মেহেদী হাসান (২৩), রিপন দত্ত (২০), মো. সোহেল (২৫)। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আট পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, ছয়টি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ছিনতাইকারী মো. বদিউল আলম প্রকাশ বদি, মো. মামুন, জুয়েল দাশ, মো. আসিফ হোসেন প্রকাশ সাকিব ও রিপন দত্তের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।
মো.আরফান উদ্দীন : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্লাস্টিক বর্জ্য জমা দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে ১৮ বছর বয়স পরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী মো. সাব্বির হোসেন সানি-কে (৩৪) নারায়ণগঞ্জ জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের টাওয়ার থেকে ব্যাটারি চুরির অভিযোগে আন্তজেলা চক্রà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited