শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৮:০০ পিএম, ২০২৬-০৯-০৩
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করছেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার তৈলারদ্বীপ পুরাতন ফেরিঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে মো. ইউনুছ (২৬), হযরত আলী (৩৫) ও মো. সাইফুল (২২) নামে তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আনোয়ারা উপজেলায় অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা বলছেন, নবাগত এসিল্যান্ডের ধারাবাহিক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনসহ অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। প...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সুমাইয়া সিদ্দিকা (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশে উপজেলার পশ্চিম এলাহাবাদ মৌজার একটি ভূমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ সলিমু...বিস্তারিত
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারায় মাদক সেবনের সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিন...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা আর তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চকরিয়ায় মুখর হয়ে উ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited