শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০৫:৪৫ পিএম, ২০২৫-১১-২৭
মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনগত রাতে পালংখালী বিওপির সীমান্ত পিলার থেকে আনুমানিক ২.৫ কি. মি. দক্ষিণ পশ্চিম দিকে ফারির বিল এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার থেকে আনুমানিক ২.৫ কি. মি. দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে, বিওপি থেকে আনুমানিক ২ কি. মি. দক্ষিণ পশ্চিম দিকে ফারির বিল নামক স্থানে অবস্থান করে। এ সময় মিয়ানমার দিক থেকে দুইজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মোট ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করে তাদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার ইয়াবা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited