শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০২:০৪ পিএম, ২০২২-০৪-১০
চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে নিঝুম আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১০এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার নুর হোসেন মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঐ বাড়ির সিএনজি চালক মোঃ রুবেলের কন্যা।
নিহতের মা রিপা বলেন, ঘটনার আধা ঘন্টা আগে পুকুরে হাঁড়িপাতিল ধৌত করার সময় নিহত নিঝুম তার সঙ্গে ছিল। পরে সাথে করে ঘরে নিয়ে আসলেও সবার অজান্তে পুকুরের পাড়ে খেলতে গিয়ে পড়ে যায়। পরে গোসল করানোর উদ্দেশ্য তাকে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে পুকুরে লাশটি ভাসতে দেখা যায়।
এদিকে নিহতের দাদী দ্রুত পুকুরে নেমে শিশু কন্যাটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুচিত্রা চৌধুরী জানান শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা যায়।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited