শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৪ পিএম, ২০২৬-০৪-২১
প্রচণ্ড গরমের মধ্যেই শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এই পরিস্থিতিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ উদ্যোগ নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা গেছে, গত বছরের ধারাবাহিকতায় এবারও নগরের ১০টি পরীক্ষাকেন্দ্রে বিশুদ্ধ বোতলজাত পানির ব্যবস্থা, ছায়াযুক্ত অপেক্ষার স্থান এবং অভিভাবকদের বসার সুবিধা নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে এমপি সাঈদ আল নোমানের প্রতিনিধিদল বিভিন্ন কেন্দ্রে এসব সেবা কার্যক্রম বাস্তবায়ন করে। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু বলেন, এসএসসি পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মানবিক উদ্যোগ হিসেবে এ কার্যক্রম নেওয়া হয়েছে। এমপি সাঈদ আল নোমান বর্তমানে চীন সফরে থাকলেও সেখান থেকেই সার্বিক দিকনির্দেশনা দিচ্ছেন। তীব্র গরমে অভিভাবকদের কষ্ট লাঘবে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ছাউনি, বসার চেয়ার, বিশুদ্ধ পানি ও হালকা নাশতার ব্যবস্থা করা হয়েছে। পুরো পরীক্ষা চলাকালীন এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এমপির নির্দেশে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। গত বছরের মতো এবারও এ উদ্যোগ সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited