শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৮:৫৭ পিএম, ২০২১-০২-০২
পরিবেশ অধিদপ্তরের জারি করা গণবিজ্ঞপ্তিতে সেন্টমার্টিনের ছেঁড়াদিয়ায় পর্যটকের যাতায়াত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে তিন দিনের ধর্মঘট ঘোষণা করা হয়েছিল। এই ধর্মঘট প্রত্যাহার করায় নৌযান চলাচল স্বাভাবিক হওয়াই দ্বীপে বেড়াতে আসা পর্যটকেরা স্বস্তি প্রকাশ করেছেন।
গত রোববার থেকে ধর্মঘট শুরু হলেও মঙ্গলবার তৃতীয় দিন দেশের বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা পর্যটকদের কথা বিবেচনার পাশাপাশি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুরোধে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমেদ। এতে সকাল সাড়ে নয়টা থেকে সার্ভিস বোট, স্পিড-গামবোট ও দোকানপাট খুলে দেওয়া হয়েছে। সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান নূর আহমেদ বলেন, ‘দ্বীপকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, এই দ্বীপের বাসিন্দারা পর্যটন মৌসুমে চার মাস আয়-রোজগার করে প্রতিবছরের সংসারের খরচ জোগান দিয়ে আসছেন। দ্বীপের সাড়ে ১০ হাজার বাসিন্দা ও জীবিকার তাগিদে বাইরে থেকে আসা আরও ৪ হাজারসহ সাড়ে ১৪ হাজার মানুষের বসবাস। এর মধ্যে ছয় হাজারের বেশি মানুষের জীবন-জীবিকা এসব যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে।’
জানতে চাইলে টেকনাফের ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকার কথা বিবেচনা করা হচ্ছে। এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বস্ত করায় সংগঠনগুলো ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টার পর থেকে সেন্টমার্টিনের নৌযান চলাচল ও দোকানপাট খুলে দেওয়া হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited