শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০২:১৪ পিএম, ২০২০-০৮-১২
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৬ জন নগর ও ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৫৪৯১ জন। বুধবার (১২ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে কেউ করোনায় মারা যাননি; সুস্থ হয়েছেন ৬৫ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ৩২ জন, সিভাসুতে ০৯ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৬ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৭ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৬ জন, শেভরণ ল্যাবে ১৮ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮২৫ টি। এর মধ্যে ২১৮ টি বিআইটিআইডিতে, ১৩২ টি সিভাসুতে, ১৬২ টি চমেকে, ১২৯ টি চবিতে, ১২০ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ৫৬ টি শেভরণ ল্যাবে এবং ০৮ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে বাঁশখালীতে ১, আনোয়ারায় ২, পটিয়ায় ২, বোয়ালখালীতে ৬, রাঙ্গুনিয়ায় ৪, রাউজানে ৮, ফটিকছড়িতে ১০, হাটহাজারীতে ১১, সন্দ্বীপে ৪, মিরসরাইয়ে ২ ও সীতাকুণ্ডে ৩ জন রয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৩১০ জন।
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বর্ষা মৌসুম শুরুর আগেই চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত সাড়ে পাঁচ বছরে ডেঙ্গু আ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited