চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

করোনায় আক্রান্ত শাবনাজ হাসপাতালে

বিনোদন ডেস্ক :    |    ০৬:৩৯ পিএম, ২০২২-০১-২৫

করোনায় আক্রান্ত শাবনাজ হাসপাতালে

করোনায় আক্রান্ত শাবনাজ হাসপাতালেচিত্রনায়িকা শাবনাজ
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ। শনিবার (২২ জানুয়ারি) করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে নিজ বাসাতেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।

হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ায় সোমবার (২৪ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী অভিনেতা নাঈম।  
গণমাধ্যমকে এই অভিনেতা বলেন, ‘শাবনাজকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। অক্সিজেন লেভেলও স্বাভাবিক। আশা করছি চিকিৎসা ঠিকমতো হলে সব কিছু ঠিক হয়ে যাবে। ’

তিনি আরও বলেন ‘করোনা পজেটিভ হলে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন শাবনাজ। বাসায় তার চিকিৎসা ঠিকমতো হচ্ছে না বিধায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারণ আমি হার্টের অপারেশন করিয়েছি এখনও পুরোপুরি সুস্থ হইনি। ’

নাঈম জানান, গ্রামের বাড়ি টাঙ্গাইল থেকে সর্দি-কাশি নিয়ে ফেরার পর পরিবারের সকলের নমুনা পরীক্ষা করা হয়। শাবনাজেরও করোনা নেগেটিভ ছিল। কিন্তু পরে ঠান্ডার মাত্রা বেড়ে গেলে আবারো পরীক্ষা করালে তার কোভিড পজিটিভ আসে।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন নাইম-শাবনাজ। এরপর আরও বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাইম-শাবনাজ বিয়ে করেন। তাদের সংসারে রয়েছেন দুই কন্যাসন্তান।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর