শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৪:৩৪ পিএম, ২০২৫-১১-১১
ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার ওপর হামলার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে পৌর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মহিন উদ্দিন (৪১) সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) রাতে ফটিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন, নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মহিন উদ্দিন (৪১), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত নানুপুর ইউনিয়নের আব্দুল কাইয়ুম (২৫) ও বেলাল হোসেন (৩৩), এবং ফটিকছড়ি পৌরসভার আব্দুল আজিজ (৩৫)।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার পরিকল্পনা ও জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় মহিন উদ্দিনকে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুইজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited