চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বারমাসিয়া চা বাগান, শ্রমিক অসন্তোষে বিক্ষোভ মিছিল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৮:১৭ পিএম, ২০২৪-১১-১৮

বারমাসিয়া চা বাগান, শ্রমিক অসন্তোষে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের ফটিকছড়িতে টি. কে গ্রুপের মালিকানাধীন বারমাসিয়া চা বাগানে কবরস্থান, মন্দিরের জায়গা ও শ্রমিকের বসতঘরের উঠানে চা গাছ রোপনকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সোমবার(১৮ নভেম্বর) সকালে বারমাসিয়া চা বাগানের কারখানার মূল ফটকের সামনে শতশত শ্রমিক জড়ো হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। এসময় শ্রমিকের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে স্লোগান দেয়। খবর পেয়ে উদালিয়া পুলিশ ফাঁড়ির কয়েকজন পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

জানা যায়, চা বাগান কর্তৃপক্ষ তাদের নিয়ম অনুযায়ী প্রতিবছর মূল ভূমির ২.৫% চা গাছ রোপন করে থাকে। এর ধারাবাহিকতায় শ্রমিকের বসতঘর উঠান, চলাচলের রাস্তা, চা শ্রমিকের ব্যবহ্ত শতবর্ষী কবরস্থানের জায়গায় চা গাছ রোপন করে বাগান কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে চা শ্রমিকদের গুরুত্বপুর্ণ স্থানে চারা গাছ না লাগাতে নিষেধ করে চা বাগানের পঞ্চায়ত নেতারা। এসময় শ্রমিকদের সাথে বাগানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাগানের কর্মকর্তারা চারা রোপনের কাজ বন্ধ রেখে নিরাপদে অবস্থান নেয়। এর প্রতিবাদে বাগারনের সকল শ্রমিক তাদের কাজ বন্ধ রেখে ফ্যাক্টরি ও কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন স্লোগানে স্লোগানে তাদের দাবি দাওয়া জানান। 

এসময় চা শ্রমিকরা বলেন, বাগানের কর্মকর্তারা আমাদের কোন রকম সুযোগ সুবিধা না দিয়ে উল্টো আমাদের কৃষি জমি, উপসানলয়ের জাগয়া, বসতবাড়ির উঠান, চলাচলের পথ এমনকি কবরস্থানের জায়গা পর্যন্ত দখলে নিয়ে তাদের খেয়াল খুশি মতো চা গাছ রোপন করছে। তারা আমাদের বিভিন্ন সুযোগ-সুবিধা না দিয়ে উল্টো শ্রমিকদের জীবনযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

বারোমাসিয়া চা বাগানের পঞ্চায়ত কমিটির সভাপতি অপু কুর্নি বলেন, 'বাগানের কর্মকর্তারা আমাদের উপর অত্যাচার করছে। তারা আমাদের ন্যায্য অধিকার দিচ্ছেনা। তারা আমাদের কবরস্থান ও মন্দির নিয়ে নিচ্ছে। এমনকি আমাদের শ্রমিকদের বসতঘরের উঠান ও কৃষি জমিতেও চারা গাছ রোপন করে দিচ্ছে। আমরা এর প্রতিবাদ করলেও তারা তা শুনছে না। তার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করছে। আমরা আমাদের ন্যায্য অধিকার চায়।
 
চা বাগানের জৈষ্ঠ্য ব্যবস্থাপক উৎপল বিশ্বাস বলেন, চা বাগান কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী কাজ করছে। হঠাৎ করে আজ শ্রমিক আন্দোলন সৃষ্টি হয়েছে। আমরা তাদের সাথে বসে বিষয়টি মিটমাট করার চেষ্টা করবো।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর