চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

খাদ্য বিভাগের পরিবহন ঠিকাদারী কর্মকর্তা- কর্মচারীদের আত্মীয়স্বজনের নামে

নিয়মনীতি না মানায় রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার

চৌধুরী মনি ::    |    ০৮:৩৪ পিএম, ২০২১-১০-০৪

খাদ্য বিভাগের পরিবহন ঠিকাদারী কর্মকর্তা- কর্মচারীদের আত্মীয়স্বজনের নামে

চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য বিভাগের খাদ্য পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগের দরপত্র আহবান বন্ধ থাকায় এই খাতে সরকার হারাচ্ছেন রাজস্ব। এছাড়া চট্টগ্রাম আঞ্চলিক অফিসের বিভিন্ন কর্মকর্তাদের স্ত্রী, সন্তান ও শ^শুড়- শ^াশুড়ির নামে রয়েছে শতাধিক ঠিকাদারী লাইসেন্স। চাকুরির ফাঁকে এসব লাইসেন্সের মাধ্যমে কতিপয় কর্মকর্তারা লক্ষ লক্ষ টাকা আয়  করছেন বলে অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পর পর দরপত্রের মাধ্যমে পরিবহন ঠিকাদার দেওয়ার কথা ছিল। এই নিয়মের তোয়াক্কা না করেই আগের নিয়োগ দেওয়া ঠিকাদারদের তিন মাস পর পর মেয়াদ বাড়িয়ে  চলছে খাদ্য পরিবহনের কাজ।
চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খান বলেন, সব ধরনের নিয়ম মেনেই খাদ্য সরবরাহের কাজ চলমান রয়েছে। আগের ঠিকাদারদের সঙ্গে চুক্তি অনুযায়ী খাদ্য পরিবহন সরবরাহ চলছে। তাদের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। মেয়াদ শেষ হলে নতুন করে দরপত্র আহবান করে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। ঠিকাদার নিয়োগে কোন প্রকার অনিয়ম হলে তার যথাযত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন, মেয়াদোত্তীর্ণ ৪৬৯ জন ঠিকাদারের বেশীর ভাগই এই কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারিদের আত্মীয়- স্বজন। এসব ঠিকাদারদের জন্য ইস্যু করা এই পরিবহন ঠিকাদারদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে গত ২০২০ সালের জুন মাসেই। ৪৬৯ জন পরিবহন ঠিকাদারদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে প্রতি তিন মাস পর পর মেয়াদ বাড়িয়ে  দেদারসে চলছে খাদ্য বিভাগের পরিবহন কার্যক্রম। দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় এই খাতে বঞ্চিত হচ্ছে রাজস্ব আয় থেকে। দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থা বিবেচনা করে ঠিকাদারদের মাইলপ্রতি পরিবহন ভাড়া পরিশোধ করে খাদ্য বিভাগ। আগের নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানের লাইসেন্স তিন মাস পরপর সাময়িক নবায়ন দেখিয় খাদ্যশস্য পরিবহনের কাজ চলমান রেখেছে চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য দপ্তর।
সূত্র জানিয়েছেন, খাদ্যশস্য পরিবহনে রয়েছে বড় ধরনের পুকুর চুরি। বিভিন্ন খাদ্য গুদাম থেকে পরিবহন ঠিকাদাররা খাদ্যশস্য গন্তব্যে না পৌঁছিয়ে সম্পূর্ণ অনিয়মের মাধ্যমে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে যোগসাজশে ভাড়া ভাগভাটোয়ারা করে নেয়া হচ্ছে। খাদ্যশস্য গুলো আগেভাগেই খাদ্য ঠিকাদারদের নির্দিষ্ট ডিলারের কাছে বিক্রি করে দেওয়া হয়। নির্দিষ্ট স্থানের জন্য বরাদ্দ খাদ্যশস্য ডিলারদের কাছে আগেভাগেই বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। ডিলারদের কাছে বিক্রি করে দেওয়া এসব খাদ্যশস্য পুনরায় পরিবহন দেখিয়ে পরিবহন ঠিকাদারদের মাধ্যমে পরিবহনের ডকুমেন্ট তৈরি করে ভূয়া চালান তৈরি করে পরিবহন ভাড়া লুটপাট করা হচ্ছে খাদ্য বিভাগ থেকে। বছরের পর বছর ধরে এই নিয়ম চালু রেখে খাদ্য বিভাগের পরিবহন খাতে কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। খাদ্য পরিবহন কার্যক্রমকে ঘিরে চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য বিভাগে চলছে রীতিমতো পুকুর চুরির ঘটনা। এছাড়া খাদ্য বিভাগে বেশ কয়েকজন রয়েছেন চট্টগ্রামের বিভিন্ন পত্রিকায় কর্মরত সংবাদকর্মীদের পরিবহন ঠিকাদারী লাইসেন্স। পত্রিকার দাপট কাটিয়ে এসব সংবাদ কর্মীরা খাদ্যশস্য পরিবহনের কাজ ভাগিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা ও জাতীয় পত্রিকার বেশ কয়েকজন সংবাদ কর্মী খাদ্য বিভাগে পরিবহন ঠিকাদার সেজে এই বিভাগের সব ধরনের অনিয়ম দুর্নীতর সাথে জড়িত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরিবহন ঠিকাদারদের সাথে জেলা ও উপজেলার  খাদ্যশস্য বেচাকেনার ডিলারদের গোপন যোগসাজশ থাকায় পরিবহন ঠিকাদাররা খাদ্যশস্য পরিবহন না করেই চট্টগ্রাম শহরে খাদ্যশস্য বিক্রি করে দিয়ে পবিহন ভাড়া আদায় করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। রাজস্ব আদায়ে সরকারের বারোটা বাজিয়ে আঙ্গুল নিজেদের পকেট ভারী করার তালে রয়েছেন খাদ্য বিভাগের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা- কর্মচারিরা এমন অভিযোগ যুগ যুগ ধরে চললেও এদের বিরুদ্ধে নেই কার্যকরী কোন উদ্যোগ এমন মন্তব্য সংশ্লিষ্টদের। 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর