শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৪:৫৮ পিএম, ২০২৬-০৯-২০
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্বপাড়া সানাউল্লাহ বাপের বাড়ি এলাকায় যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে জার্সি বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) এগারোটার দিকে স্থানীয় যুবকদের মাঝে এই জার্সি বিতরণ করেন পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মফিজুর রহমান।
এ সময় এলাকার সর্বস্তরের মানুষ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। জার্সি বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, মফিজুর রহমান দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। করোনাকাল, বন্যা ও বিভিন্ন দুর্যোগে তার সহযোগিতা এলাকাবাসী এখনো মনে রেখেছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলামুখী করার এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান।
এলাকাবাসী তাদের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, "মফিজুর রহমানের মতো একজন শিক্ষিত, মার্জিত ও জনবান্ধব মানুষকে আমরা আগামীতে ৮নং ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে দেখতে চাই।"
এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী মফিজুর রহমান বলেন,"ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় মুক্তি — সমাজ গড়ি ঐক্য ও সম্প্রীতিতে। যুবকরাই সমাজের প্রাণ। তাদেরকে যদি খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ রাখা যায়, তাহলে সমাজ থেকে মাদক, কিশোর গ্যাংসহ সকল অপরাধ দূর হবে। আমি সবসময় যুব সমাজের পাশে আছি, থাকবো।"
তার এই উদ্যোগে এলাকায় ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীরহাটে নিজ দোকানের ভেতর নিরু বড়ুয়া (৪৫) নামে এক ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন করে প্রকাশ্যে জনশৃঙ্খলা ও শান্তি বিনষ্ট ক...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় অরাজনৈতিক ও মানবিক সংগঠন ‘মানবতার বন্ধন’-এর এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশার ভাড়া, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবা...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ফট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীকদম উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited