শিরোনাম
লামা প্রতিনিধি : | ০৫:৪৩ পিএম, ২০২৬-১০-০৫
“শিক্ষকদের পাশে থাকুন: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
গত রবিবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লামা উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন, নুরারিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ ছরোয়ার, সরকারি মাতামুহুরী কলেজের প্রভাষক সামসুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী ইব্রাহীম, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু তৈয়ব এবং লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. ইমতিয়াজ।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ বিনির্মাণ ও দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা কেবল শ্রেণিকক্ষেই পাঠদান করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধের শিক্ষা দিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলেন। তাই শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, কর্মপরিবেশের আধুনিকায়ন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে শিক্ষক সমাজকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
সবশেষে, বিশ্ব শিক্ষক দিবসের মূল তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে শিক্ষকদের কল্যাণ এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার : : ভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এà¦...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌর সদরের শতবর্ষী আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে দেশীয় তৈরী পিস্তলসহ মাসুদ রানা বাবু (২৬) নামের এক যুবক গ্রেফতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পটিয়া ব্লাড ফাউন্ডেশন’-এর উদ্যোগে দিনব্যাপী à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited