চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

কে হচ্ছেন নতুন টেস্ট অধিনায়ক?

স্পোর্টস ডেস্ক :    |    ১১:৫৪ এএম, ২০২২-০৬-০১

কে হচ্ছেন নতুন টেস্ট অধিনায়ক?

ব্যক্তিগত এবং দলের বাজে পারফরম্যান্সের কারণে স্বেচ্ছায় টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল হক সৌরভ।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেই টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মুমিনুল।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলকে কে নেতৃত্ব দেবেন তা জানা যাবে বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভা শেষে। এমনটিই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

সংবাদমাধ্যমকে টিটু বলেন, বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের সভা আছে, সেই সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সবার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তার আগে বলা মুশকিল কে হচ্ছেন টেস্ট দলের অধিনায়ক।
এক প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে বিসিবির এই পরিচালক বলেন, আমরা তো অবশ্যই চাইব অভিজ্ঞ একজনের কাঁধে টেস্ট দলের নেতৃত্ব দিতে। দেখা যাক, বোর্ড কী সিদ্ধান্ত নেয়।

ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার অভিযোগে ২০১৯ সালের শেষদিকে সাকিবকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সাকিব নিষিদ্ধ হওয়ার পর সেই বছরের অক্টোবরে মুমিনুলকে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়।
মুমিনুলের নেতৃত্বে ১৭ টেস্টের মধ্যে বাংলাদেশ তিনটি টেস্ট জিতেছে, ড্র করেছে দুটি, হেরেছে ১২টিতে।

মুমিনুলের আগে সাকিব দুই মেয়াদে বাংলাদেশ দলকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, জয় তিনটিতে ও হার ১১টিতে। এখনো গুঞ্জন রয়েছে টেস্ট দলের অধিনায়ক হতে যাচ্ছেন সাকিব।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর