শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৮ পিএম, ২০২০-১১-২২
চাঞ্চল্যকর মেজর (অব) সিনহা হত্যা মামলার আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশ চট্টগ্রাম কারাগারে রাজারহালেই রয়েছেন। তাকে নির্ধারিত সেল বদলে এখন অজ্ঞাত সেলে রাখা হচ্ছে। ডিভিশনপ্রাপ্ত বন্দির সব সুযোগ-সুবিধা নিয়ে তিনি বিলাসী জীবনই কাটাচ্ছেন সেখানে। এর আগে কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে তিনি সবসময় বাইরে যোগাযোগ করছেন। তবে কারা কর্তৃপক্ষ দাবি করেছেন, মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না ওসি প্রদীপ।
গত ১২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দিতে চট্টগ্রাম আসার পর থেকেই প্রদীপ কুমার দাশ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই থাকছেন।
জানা গেছে, সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় গ্রেপ্তার ওসি প্রদীপ শুরু থেকেই ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩২ নম্বর সেলে। এই সেলে ৩২টি কক্ষ রয়েছে। ডিভিশন পাওয়া বন্দিরা একেকজন একেকটি কক্ষে থাকেন। ওসি প্রদীপও এ ধরনের একটি কক্ষেই সাহায্যকারী একজন সঙ্গীসহ থাকতেন। গত ২৬ সেপ্টেম্বর থেকে কারাগারে ডিভিশন-১ মর্যাদাপ্রাপ্ত বন্দির সুবিধা উপভোগ করে আসছেন ওসি প্রদীপ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম জানিয়েছেন, কারাগারের ৩২ সেল ভেঙে এখন ৬৪ সেল করা হচ্ছে। তাই সেখানে আপাতত কোনো বন্দি রাখা হচ্ছে না। ওসি প্রদীপকে ‘অন্য স্থানে’ রাখা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
এদিকে ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম কারাগারে থাকা ওসি প্রদীপ তার আত্মীয়-স্বজন ও আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন বলে আদালত আদেশ দিলেও পরে কারাগার থেকে আসা একটি রিপোর্টের ওপর শুনানি শেষে ওই আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। তবে আদালত জানান, কারাবিধি অনুযায়ী তিনি টেলিফোনে কথা বলতে পারবেন।
সেই থেকে কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে ওসি প্রদীপ অহরহ বাইরে যোগাযোগ করছেন এমন অভিযোগ উঠলেও কারাগারের কর্তৃপক্ষ দাবি করেছেন, মোবাইল ফোনে এখন আর কথা বলার সুযোগ পাচ্ছেন না ওসি প্রদীপ।
সাধারণ বন্দিরা কারাগারের ভেতরে স্থাপন করা মোবাইল বুথ থেকে পরিবারের সঙ্গে কথা বলতে পারলেও ওসি প্রদীপ সেই সুযোগ পাচ্ছেন না বলে জানিয়ে জেলার রফিকুল ইসলাম জানিয়েছেন, কারাগারে আটক বন্দিদের মধ্যে যারা উগ্রবাদী, আলোচিত ও নৃশংস হত্যামামলার আসামি মোবাইলে তাদেরকে স্বজনদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে নিষেধাজ্ঞা আছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited